আবহাওয়া: বৃষ্টিপাত কমবে কবে, জানা গেলো
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে সকালে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি কিছু সময়ের জন্য থেমে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে পর দিন শনিবার থেকে বৃষ্টিপাত কমে আসবে।
গতকাল জুমুয়াবার (১২ জুলাই) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
আগামী তিন দিনের আবহাওয়া বার্তায় অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলসহ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ফলে দেশের সব বিভাগেই জুমুয়াবার বজ্রসহ বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হচ্ছে।
আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।