বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে -চীনের রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছে, বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা চাই, বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর হোক।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে চীনের রাষ্ট্রদূত এসব কথা বলে। বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরাম এই সেমিনারের আয়োজন করে।
চীনের রাষ্ট্রদূত বলেছে, চীন চায় বাংলাদেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখ-তা ও অভ্যন্তরীণ বিষয়গুলো বাংলাদেশের জনগণ নিজেরাই দেখবে। এতে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়ন করতে পারবে।
বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে হবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলে, বাংলাদেশ ভবিষ্যতে ভালো করবে এবং চীন-বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।