বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ঋণাত্মক করল ফিচ
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ মে, ২০২৬ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ফিচ বাংলাদেশের দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘ঋণাত্মক’ করেছে। তবে দেশের বর্তমান ঋণমান বি প্লাসে অপরিবর্তিত রাখা হয়েছে।
গত মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। বিশেষ করে জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, প্রবাসী আয় কমে যাওয়ার আশঙ্কা ও বৈদেশিক অর্থায়নে চাপ বৃদ্ধিকে বড় ঝুঁকি হিসেবে দেখছে ফিচ।
পূর্বাভাস ‘ঋণাত্মক’ করার কারণ হিসেবে ফিচ বলেছে, বাংলাদেশের বৈদেশিক অর্থায়ন ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি বেড়ে গেছে। সংস্থাটির মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বাংলাদেশে বড় প্রভাব পড়তে পারে, সে কারণে ঝুঁকি বেড়েছে।
ফিচ বলছে, নীতিকাঠামো, সরকারি অর্থব্যবস্থা ও আর্থিক খাতের সংস্কারে সীমিত অগ্রগতি ও দীর্ঘস্থায়ী দুর্বল প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কারণে দেশের অর্থনৈতিক ধাক্কা মোকাবিলার সক্ষমতা ধীরে ধীরে ক্ষয় হয়েছে।
ফিচ আরও বলেছে, বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ তুলনামূলকভাবে মধ্যম পর্যায়ের। সেই সঙ্গে স্বল্প সুদে বৈদেশিক অর্থায়নের সুযোগ বাংলাদেশের জন্য ইতিবাচক। তবে এর বিপরীতে বৈদেশিক তারল্যের পরিস্থিতি এখনো দুর্বল, সুশাসনের মান সমমানের দেশগুলোর তুলনায় নি¤œমুখী, আর্থিক খাতে বড় ধরনের চ্যালেঞ্জও আছে। সেই সঙ্গে কাঠামোগত সূচকেও পিছিয়ে আছে বাংলাদেশ।
ফিচের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বাংলাদেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে জ্বালানি আমদানির ব্যয় ও প্রবাসী আয় এ ক্ষেত্রে বড় উদ্বেগের বিষয়। ২০২৫ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ৩.৫ শতাংশ সমপরিমাণ প্রবাসী আয় এসেছে মধ্যপ্রাচ্য থেকে, মোট প্রবাসীর আয়ের যা প্রায় অর্ধেক। একই সময়ে দেশের মোট আমদানির প্রায় ১৫ শতাংশ হচ্ছে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবরে ৩ লঘুচাপের আশঙ্কা, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ঋণের চাপে’ কীটনাশক পান, প্রাণ গেল যুবকের
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার মজুতের দায়ে জামাত নেতাকে অর্থদন্ড
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয় -প্রতিমন্ত্রী ইশরাক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই -পানিসম্পদ মন্ত্রী
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাত মুখে এক কথা বলে, কাজে মুনাফিকি আচরণ -রাশেদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে -চিফ হুইপ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)