মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ -প্রেস সচিব

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, রাত ১১:৫৯
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে।
গত বৃহস্পতিবার (১ মে) রাতে অনলাইনে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অন্তর্র্বতীকালীন সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে। যা শীর্ষস্থানীয় বৈশ্বিক বন্দর পরিচালকদের সঙ্গে অংশীদারিত্ব ছাড়া সম্ভব নয়। এমন অংশীদারিত্ব আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দেবে: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।
অন্তর্র্বতীকালীন সরকার বিষয়টির গুরুত্ব সম্পর্কে সচেতন দাবি করে তিনি বলেন, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বা ফাইন্যান্সিয়াল টাইমস পড়লেই বোঝা যায়: ব্রেটন উডস চুক্তির পর যে পুরোনো অর্থনৈতিক শৃঙ্খলা গড়ে উঠেছিল এবং যা ডব্লিউটিও দ্বারা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, তা এখন বিলীন হয়ে যাচ্ছে।
তিনি বলেন, সেই যুগের সবচেয়ে বড় বিজয়ীরা ছিল জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, ভিয়েতনাম ও মালয়েশিয়া- যারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজারমুখী রপ্তানিনির্ভর অর্থনীতি গড়ে তুলে সমৃদ্ধ হয়েছে।
শফিকুল আলম আরও বলেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনও ধীরে ধীরে এই পথে অগ্রসর হয়েছে। তবে দক্ষিণ এশিয়া পিছিয়ে ছিল। অবশেষে এখন হয়তো বাংলাদেশের সময় এসেছে। আমরা কি এই মুহূর্তকে কাজে লাগাতে পারবো।
তার পোস্টের এ পর্যায়ে রাজনীতির প্রসঙ্গ উঠিয়ে বলেন, রাজনীতি এখানে একটি মূল ভূমিকা রাখবে আশাব্যঞ্জকভাবে, এমনকি ইসলামপন্থীরাও এখন ব্যবসাবান্ধব হওয়ার প্রয়োজনীয়তা বুঝতে শুরু করেছে।
তবে রাজনীতিকে বাধা মনে করেন না তিনি। তিনি বলেন, লজিস্টিক সংক্রান্ত চ্যালেঞ্জই হতে পারে সবচেয়ে বড় বাধা। বৃহৎ পরিমাণ পণ্য দ্রুত ও কার্যকরভাবে পরিবহণের সক্ষমতা শীঘ্রই পরীক্ষার সম্মুখীন হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে বাংলাদেশ যে একটি উৎপাদনশীল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, সে আকাঙ্খা মুখ থুবড়ে পড়বে বলেন তিনি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে