‘নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী’
গতকাল জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে হেফাজতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে এই মিছিল আয়োজন করা হয়।
মিছিলে অংশ নেওয়া হেফাজত নেতারা বলেন, প্রস্তাবিত নারী সংস্কার কমিশন ইসলামী শরীয়াহর সম্পূর্ণ পরিপন্থী। তারা এ প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ারি দেন।
হেফাজত জানিয়েছে, আজ ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের পূর্বনির্ধারিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভ মূলত সেই সমাবেশের প্রচারের অংশ হিসেবেও দেখা যাচ্ছে। সংগঠনটি বলছে, নারী সংস্কারের নামে ধর্মীয় মূল্যবোধে আঘাত মেনে নেওয়া হবে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।