বাংলাদেশের অন্তর্র্বতী সরকারকে সমর্থন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন উন্নয়ন এবং সন্ত্রাসবাদ দমনসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ সরকারের অন্তর্র্বতীকালীন প্রধান ইউনূসের সাথে সাক্ষাৎকালে জ্যাকবসন প্রধান উপদেষ্টাকে বলেছে, আমরা একটি জাতি হিসেবে বিভিন্ন বিষয়ে আপনার সরকারকে সমর্থন করতে প্রস্তুত।
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কিছু সাংবাদিকের গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু সহিংসতার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।