বাংলাদেশি কিশোরকে ৬ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ
দিনাজপুর সংবাদদাতা:
বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক আল আমিন (১৬) নামের এক কিশোরকে ৬ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিকট ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের রেলওয়ে স্টেশনের পাশের এলাকা দিয়ে ওই কিশোরকে ফেরত দেয় বিএসএফ।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল দৌলা আটক কিশোরকে বিএসএফ কতৃক বিজিবির নিকট ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশে ফেরা আল আমিন হবিগঞ্জ জেলা সদরের কালিগছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এর আগে সেখানে বিজিবি ও বিএসএফের মাঝে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।