বাঁচাতে হবে দেশের শতাধিক পাঠাগার
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
পঞ্চগড় জেলার বোদা উপজেলা সদরে অবস্থিত ‘একুশ স্মৃতি পাঠাগার’। এই পাঠাগারটি প্রায় এক যুগ ধরে বই পড়া কার্যক্রম, পাঠক সৃষ্টি, মাসিক আলোচনাসহ শিশুদের আর্ট শেখা, আবৃত্তি শেখা ও সামাজিক অনেক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। দুর্বৃত্তদের হামলা ও আগুনে পাঠাগারটির সমস্ত বইপুস্তক, আসবাবপত্র পুড়ে যাওয়ার এক বছর পেরিয়ে গেলেও সেটি সচল হয়নি। সরকারও কোনো উদ্যোগ নেয়নি এটি চালুর।
একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা পাঠাগারটিতে হামলা করে সমস্ত বইপুস্তক, আসবাবপত্র পুড়িয়ে দেয়। সেই থেকে রক্তদান, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত সেবা কেন্দ্র ‘স্পন্দন’ পরিচালিত এই পাঠাগারটির সমস্ত কার্যক্রম বন্ধ আছে। আমাদের আপাতত চালু করার পরিস্থিতি নেই। এখন পর্যন্ত পাঠাগার চালু করার বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট মহলের কোনো সহযোগিতা পাইনি।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে প্রায় দেড়শ বছরের পুরনো কুমিল্লার বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে। এতে ১৩৯ বছর বয়সী এই পাঠাগারে সংরক্ষিত প্রায় দুশ বছরের পুরনো বই, পুঁথি লুট হয়ে যায়। বহু দুষ্প্রাপ্য বইয়ে ভরপুর ২৫ হাজারেরও বেশি বই-সমৃদ্ধ এই গণপাঠাগারটির অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে।
হুমকির মুখে- হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেনীর পরশুরাম থানার বিলোনিয়া গ্রামের ‘ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অবস্থিত ‘সত্যেন বোস পাঠাগার’।
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের ‘শাহেদা স্মৃতি পাঠাগার’সহ দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক পাঠাগার।
অন্যদিকে ২০২৫ সালের ২৫ নভেম্বর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকা-ে সেখানে অবস্থিত শহীদ রুমী স্মৃতি পাঠাগারের প্রায় ছয় হাজার বই ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।
-এমনই বাস্তবতার মধ্যে দেশব্যাপী গত ৫ই ফেব্রুয়ারী একযোগে উদযাপিত হয়েছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬’।
‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করা প্রত্যয়ে প্রতিবছরের এবারও এ দিবসটি উদযাপন করতে জাতীয় পর্যায়ে বর্ণিল কর্মসূচির পাশাপাশি জেলা-উপজেলার সরকারি গণগ্রন্থাগারসমূহে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে গণগ্রন্থাগার অধিদপ্তর।
সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার বলেন, দুঃখের বিষয় হলো আমাদের দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরে জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত বিভিন্ন পাঠাগারের ওপর হামলা হয়েছে। সবচেয়ে লজ্জার বিষয় হলো গত ১৮ মাসে সরকার এই পাঠাগারগুলোর পাশে দাঁড়ায়নি। কোনো প্রতিকার না হওয়ায় অনেক সংগঠক তাদের কার্যক্রম সংকুচিত করেছে। শিক্ষার অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে পাঠাগারগুলোকে বাঁচাতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকা ও মিষ্টি কাঁঠাল চেনার ৫ কৌশল
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এক কলা গাছে ১৬টি মোচা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লটকন খাওয়ার আগে যে বিষয়গুলো জানা দরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেসব ফল খেলে রক্ত বাড়ে (২)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেসব ফল খেলে রক্ত বাড়ে (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফোনের তথ্য হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে এই অ্যাপ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে করণীয়
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবুতরের পথ খুঁজে পাওয়ার রহস্য নিয়ে নতুন তথ্য
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানুষের দৃষ্টিশক্তি নিয়ে নতুন গবেষণায় চমক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জীবন বাঁচাতে হেঁটে চলে ওয়াকিং পাম গাছ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের রহস্যময় রাজধানী ম্যামফিসের ধ্বংসাবশেষ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












