বস্তায় বাঁধাকপি-বাদাম-কচু চাষ করে অবসরপ্রাপ্ত শিক্ষকের চমক
প্রচলিত পদ্ধতির বাইরে পরিত্যক্ত জমিতে বস্তায় সবজি চাষ করছেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক। দুই বছর আগে বস্তায় বিভিন্ন ধরনের সবজি চাষ শুরু করেন তিনি। প্রথমে শখের বশে করলেও এখন পরিবারের চাহিদা পূরণ করে বাড়তি আয় করছেন। বস্তায় বাঁধাকপি, কচুসহ বিভিন্ন জাতের সবজি চাষ শুরু করে এলাকায় সাড়া ফেলেছেন আব্দুল মালেক। অনেকেই তার পরামর্শ নিয়ে এ পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন।
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত সাহেদ আলী ফকিরের ছেলে আব্দুল মালেক।
আব্দুল মালেক জানান, গত বছর থেকে বস্তায় মরিচ, বাঁধাকপি, ঢেঁড়স, ঝিঙা, বাদাম, কচু, করলা, কুমড়া, শিম, লালশাক, ডাঁটাসহ বিভিন্ন সবজি আবাদ শুরু করেন। এ বছর প্রায় ৪০০ বস্তায় সবজি চাষ করেছেন। নিজের ধারণা কাজে লাগিয়ে আবাদ করলেও কৃষি কর্মকর্তার কার্যালয়ের লোকজন তার খোঁজ নিচ্ছেন। এ কাজে সহযোগিতা করছেন স্ত্রী ও মেয়ে। প্রাথমিকভাবে ছয় শতক জমিতে ১০০ বস্তায় বাদাম ও ১০০ বস্তায় বইয়া কচু, বাকি ২০০ বস্তায় হাজারি বাঁধাকপি, মরিচ, পেঁপে, কুমড়া, বরবটিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। এতে আমার প্রায় খরচ হয়েছে ২০ হাজার টাকার বেশি।
আব্দুল মালেক বলেন, বস্তায় সবজি চাষের সবচেয়ে বড় সুফল হচ্ছে, জমি কম লাগে এবং আগাছা সহজে পরিষ্কার করা যায়। রোগবালাই কম হয় বলে ফলনও ভালো। প্রয়োজনে বস্তা সুবিধাজনক স্থানে সরানো যায়। এতে ফসলের ক্ষতির সম্ভাবনা খুবই কম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।