দখলের হাত থেকে রক্ষা পায়নি পুরান সুরমাও
নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক সময়ে বারবার বন্যা আক্রান্ত হচ্ছে সিলেট। খুব কম সময়ে বানের পানিতে প্লাবিত হচ্ছে জেলার বিস্তীর্ণ এলাকা। বানের পানি ঢুকে ভয়াবহ পানিবদ্ধতা দেখা দেয় সিলেট নগরীতেও। ঘন ঘন আকস্মিক বন্যার কারণ হিসেবে কেউ দায়ী করছেন ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ককে আবার কেউ দায়ী করছেন এ অঞ্চলের নদ-নদীর নাব্যতা সংকটকে। তবে ঘুরেফিরে বারবারই সুরমা নদী খননের প্রশ্ন উঠছে।
সিলেট অঞ্চলের সবচেয়ে দীর্ঘ নদী সুরমা। সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ থেকে নদীটি জন্ম নিয়ে ২৪৯ কিলোমিটার অতিক্রম করে মেঘনাতে মিশেছে। মাঝপথে উন্নয়নের নামে এই নদীর ৩৫ কিলোমিটার আদি প্রবাহপথ ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই ১৯৬২ সালেই। পরে কৃত্রিমভাবে খনন করে সুরমাকে নেওয়া হয়েছিল নতুন পথে।
উন্নয়নের নামে আদি সুরমা এখনও বেঁচে আছে কোনোমতে। শুধু বেঁচে থাকাই নয় সুরমার অনেক পানি ধারণ করে খাজাংচি নদীতে নিয়ে যাচ্ছে এই পুরান সুরমা। কিন্তু দখল, দূষণ ও ভরাট হয়ে যাওয়ায় এখন অস্তিত্ব সংকটে পড়েছে পুরান সুরমা। নদীখেকোদের তা-বে প্রমত্তা সুরমা এখন আকারে একটি খালের চেয়েও ছোট। যার ফলে আগের মতো পানি পরিবহন করতে পারছে না এই নদিটি।
বিশেষজ্ঞরা বলছেন, খাজাংচি নদীর সঙ্গে সংযোগ করে পুরান সুরমাকে বাঁচিয়ে রাখতে পারলে সিলেট নগরী এবং সদর ও দক্ষিণ সুরমা উপজেলাকে বন্যার হাত থেকে অনেকাংশে রক্ষা করা সম্ভব।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।