বস্তাবন্দী লাশ ভেবে কেউ কাছে যাচ্ছিল না, পরে দেখা গেল...
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
সড়ক বিভাজকের পাশে পড়ে ছিল প্লাস্টিকের একটি বস্তা। কে বা কারা রটিয়ে দেয়, এতে মানুষের লাশ থাকতে পারে। সন্দেহের ডালপালা বাড়তে বাড়তে অনেকে জড়ো হয় সেখানে। কিন্তু কেউই এগিয়ে গিয়ে দেখছিল না এতে কি আছে। পরে খবর পেয়ে সেখানে আসে পুলিশ। বস্তাটির মুখ খোলার পর বেরিয়ে আসতে থাকে রাবার দিয়ে বাঁধা গোছা গোছা চুল।
বস্তাটিতে মোট ২৮ কেজি চুল পেয়েছে পুলিশ। চুলগুলো থানায় রাখা হয়েছে। সেগুলো আসল চুল নাকি নকল চুল, তা এখনো যাচাই করা যায়নি।
স্থানীয় লোকজন জানান, সকাল ১০টার দিকে উড়াল সড়ক ও পার্শ্ব সড়কের মাঝামাঝি বিভাজকের পাশে সাদা রঙের প্লাস্টিকের বস্তা দেখতে পায় লোকজন। লাশ বা অন্য কিছু থাকতে পারে ভেবে কেউ কাছে যাচ্ছিল না। একপর্যায়ে ওই সড়কের এক রিকশাচালক বস্তাটি টেনে সড়ক বিভাজকের ওপর রাখেন। তিনি পার্শ্ববর্তী মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ শ্রীপুর থানা-পুলিশকে বিষয়টি জানায়। পরে বেলা ১১টার দিকে থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। তারা প্লাস্টিকের বস্তা খুলে ভেতরে বিপুল পরিমাণ চুল দেখতে পায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












