৬০ বারের চেষ্টায় গাড়ি চালানোর পরীক্ষায় পাস
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
ওয়েস্ট মিডল্যান্ডের ওরচেস্টারশায়ার কাউন্টির রেডরিচ শহরের এই বাসিন্দার নাম প্রকাশ করা হয়নি। তাকে এই পরীক্ষায় পাস করতে ৬০ ঘণ্টা এবং ১ হাজার ৪০০ ইউরো ব্যয় করতে হয়েছে। এএ ড্রাইভিং স্কুলের নিয়ম অনুযায়ী, গাড়ি চালানো শিখতে আসা ব্যক্তিদের হাতেকলমে পরীক্ষা দেওয়ার আগে তাত্ত্বিক বিষয়ে পাস করতে হয়। তাদের ৫০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে অন্তত ৪৩টির সঠিক উত্তর দিতে হয়। এরপর দেওয়া হয় ১৪টি ভিডিও ক্লিপ। সেগুলোতে থাকে নানা ধরনের ঝুঁকি, সেগুলো একজন চালক কীভাবে মোকাবিলা করবেন, তা দেখাতে হয়।
ড্রাইভার অ্যান্ড ভেহিকেল স্ট্যান্ডার্ডস এজেন্সির (ডিভিএসএ) কাছে থাকা চলতি বছরের ছয় মাসের তথ্যে দেখা গেছে, অনেককেই ২০-৩০ বারও পরীক্ষায় বসতে হয়েছে। গুল শহরে এক ব্যক্তি ৫৮তম বারে, গুইল্ডফোর্ডে ৫৬তম বারে এবং টার্নব্রিজ ওয়েল শহরে ৫৪তম বারে একজন পাস করেছে। প্রত্যেকবার পরীক্ষায় বসলে গুনতে হয় ২৩ পাউন্ড। একবার অনুত্তীর্ণ হলে পরের বার পরীক্ষায় বসতে হলে মাঝখানে দিতে হবে অন্তত তিন দিনের বিরতি। আর একবার তাত্ত্বিক পরীক্ষা পাস করার পর যদি দুই বছরের মধ্যে ব্যবহারিক পরীক্ষায় পাস না করে, তাহলে ওই ব্যক্তিকে আবারও তাত্ত্বিক পরীক্ষায় বসতে হবে।
পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৭-০৮ সালে তাত্ত্বিক পরীক্ষায় পাসের হার যেখানে ছিল ৬৫ শতাংশ, সেখানে ২০২২-২৩ সালে তা ৪৪ শতাংশে নেমে এসেছে।
জানা যায়, পরীক্ষা যে কঠিন, এতে কোনো সন্দেহ নেই। তবে শিক্ষার্থীদের মধ্যে পাস করার যে আগ্রহ, তা বিস্ময়কর।
অনেকেই ভাবেন, এটি আর এমন কি, বসলেই পারা যাবে। কিন্তু বাস্তবে এটা সত্যি নয়। অনেকেই অন্য পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়েছে, দ-িত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












