বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৯,৭২৭ মেগাওয়াট -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৯,৭২৭ মেগাওয়াটের মধ্যে গ্রিডভিত্তিক উৎপাদন ক্ষমতা ২৬,৫০৪ মেগাওয়াট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় সংসদের এক প্রশ্নের উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদার প্রেক্ষিতে বিদ্যুৎ কেন্দ্রের প্রাপ্যতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। ২০২২-২৩ অর্থ-বছরে গ্রীষ্মকালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার বিপরীতে ১৯ এপ্রিল ২০২৩ এ সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ ছিল ১৫,৬৪৮ মেগাওয়াট। শীতকালে বিদ্যুতের চাহিদা হ্রাস পাওয়ায় এ বছর শীতকালে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ১০ হাজার থেকে ১২ হাজার মেগাওয়াটে নেমে আসে। আগামী গ্রীষ্মকালে বিদ্যুতের সম্ভাব্য চাহিদার পরিমাণ প্রায় ১৭,৫০০ মেগাওয়াটে উন্নীত হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।