বরগুনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১২
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বরগুনা সংবাদদাতা:
পাথরঘাটা উপজেলায় একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে বিভিন্ন এলাকার ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও হাড়িটানাসহ আরও কয়েকটি এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকায় হঠাৎ করে একটি বেওয়ারিশ কুকুর স্থানীয়দের ওপর আক্রমণ করে কামড়াতে শুরু করে। এ সময় ওই এলাকার হিরু জমাদ্দার নামে এক বাসিন্দার পরিবারের তিন সদস্যকে কামড়ে আহত করে। পরে কুকুরটি হাড়িটানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার ঘুরে ঘুরে আরও কয়েকজন নারী-পুরুষ ও শিশুর ওপর আক্রমণ করে কামড়ে আহত করে। পরবর্তীতে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর ও আমেনা নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল জানায়, কুকুরের কামড়ে আহত হয়ে ১২ জন চিকিৎসা নিতে এসেছেন। মুখম-লসহ শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে গুরুতর আহত হওয়া দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য কমপ্লেক্সে পানিতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন নেই। আহত রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে সময় লাগবে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করবে আমিরাত
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ১০ শতাংশ তেল রফতানি ক্ষমতা হারালো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে লেবানন-ইসরাইলের মধ্যে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে -লেবানননে দখলদার হামলা নিয়ে শঙ্কা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার কর্মী
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংসদে পাস হলো যে ২০টি বিল
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কান্না করায় নিজ সন্তানকে হত্যা, মায়ের স্বীকারোক্তি!
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থাইল্যান্ডের রিসোর্টে ২১ বাংলাদেশি আটক
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)