বন্যা পরিস্থিতির উন্নতি, শুধু গোমতির পানি বিপদসীমার ওপরে
নিজস্ব প্রতিবেদক:
বন্যার শুরুতে সাত নদীর ১৪ পয়েন্টের পানি বিপদসীমার ওপরে উঠলেও এখন কমতে শুরু করেছে। আজ পানি নামতে নামতে মাত্র ১ নদীর ১ পয়েন্টের পানি বিপদসীমার ওপরে আছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির কোনও শঙ্কা নেই। এতে করে আগামী কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়ে সব নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, মঙ্গলবার (২৭ আগস্ট) দেশের ১ নদীর ১ স্টেশনের পানি বিপদসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছিলো, সোমবার (২৬ আগস্ট) তিন নদীর তিন স্টেশনের পানি বিপদসীমার ওপরে ছিল। এরমধ্যে গোমতি নদীর কুমিল্লা স্টেশনের পানি ১৩ থেকে নেমে পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
কেন্দ্র থেকে জানানো হয়, মুহুরী নদীর পানি (বিলোনিয়া-ত্রিপুরা) বিপদসীমার ২২৫ সেন্টিমিটার নিচে নেমে এসেছে। গত ৩ ঘণ্টায় পানি পাঁচ সেন্টিমিটার নিচে নেমেছে। অমরপুর (গোমতী) বিপদসীমার ১৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছ, গত ৩ ঘণ্টায় পানি ছয় সেন্টিমিটার কমেছে।
পূর্বাভাসে বলা হয়, গত ৩ ঘণ্টায় গঙ্গা নদীর পানি উজানে ফারাক্কা পয়েন্টে অপরিবর্তিত আছে (২২.৭৬ মিটার) এবং দেশের অভ্যন্তরে পাংখা পয়েন্টেও অপরিবর্তিত আছে (২০.৫৫ মিটার)। তাদের পূর্বাভাসে বলা হয়, গঙ্গা নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গত ৩ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত দেখা যায়নি এবং উজানের নদ-নদীর পানি কমা অব্যাহত আছে। ফলে বর্তমানে পূর্বাঞ্চলীয় জেলাগুলোর নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে।
মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি কমতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশের পূর্বাঞ্চল ও উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় এ অঞ্চলের কুমিল্লা জেলার গোমতী ও ফেনী জেলার মুহুরী নদীর পানি কমতে পারে। এর কারণে আগামী ১৫ ঘণ্টায় কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।