বন্যার্তদের সহযোগিতা করতে চেয়ে পাকিস্তানের চিঠি
বাংলাদেশের বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করতে চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল জুমুয়াবার তিনি এ চিঠি দেন। এটি ঢাকার নতুন সরকারের সঙ্গে শাহবাজ শরিফের প্রথম অফিশিয়াল যোগাযোগ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বন্যায় বাংলাদেশের যারা তাদের স্বজন, বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে। আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি।
এর আগে, ১৯ আগস্ট ড. ইউনূসকে চিঠি দিয়েছিলেন শাহবাজ শরিফ। সেই চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। এ ছাড়া ৭ আগস্ট এক বার্তায় বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রতি সংহতি জানায় দেশটি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।