বন্যাদুর্গত এলাকায় গণ-রান্নার পদক্ষেপ, অংশগ্রহণের আহ্বান
শুরু থেকেই বন্যার্তদের বিষয়ে কাজ করে চলেছেন শিক্ষার্থীরাও। তারা গত দুদিনে বন্যার্তদের জন্য ঘোষণা করেন গণত্রাণ সংগ্রহের কর্মসূচি।
গতকাল জুমুয়াবার (২৪ আগস্ট) এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ে। রাত ১০টা পর্যন্ত ‘এক কোটি আট লাখ ২৩ হাজার ৯৪৭ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। শেষ পাঁচ ঘণ্টায় সংগ্রহ ৬৭ লাখ টাকা’ বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করে তিনি এই তথ্য জানান। আর গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জানালেন, বন্যাদুর্গত এলাকায় গণ-রান্না কর্মসূচির পরিকল্পনার রয়েছে তাদের।
পোস্টে হাসনাত লিখেছন, আগামীকাল থেকে বন্যা কবলিত এলাকায় গণ-রান্না কর্মসূচির পরিকল্পনা করছি। আপনারা শুকনা খাবারের পাশাপাশি চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মসলা নিয়ে আসুন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।