হেফাজতে থাকা ৬২৬ জনের তালিকা দিতে সেনাবাহিনীকে আহ্বান
৫ আগস্ট এর পর সেনা হেফাজতে থাকা ৬২৬ জনের তালিকা দিতে সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধনে তিনি এই আহ্বান জানান।
এসময় তিনি বলেন, এসব ব্যক্তির মধ্যে অনেকেই অপরাধী আছে। তাদের ছেড়ে দেয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মানববন্ধনে, বক্তারা অন্তবর্তীকালীন সরকারের প্রতি ২৭ দফা দাবি তুলে ধরেন। যেসব দাবির মধ্যে রয়েছে- হত্যা-সহিংসতার সাথে জড়িতদের বিচার করা, আহতদের চিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থা করা, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা, না ভোটের বিধান চালু করা ও ঋণখেলাপীদের তালিকা প্রকাশসহ অন্যান্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।