বিদেশীদের হাতে বন্দর ইজারা দেয়ার প্রতিবাদ:
বন্দর চেয়ারম্যানের দাবি বন্দর সচল, বাস্তবতা ভিন্ন
, ২০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান দাবি করেছেন, শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং বন্দর সচল রয়েছে। তবে, শিপিং এজেন্ট, কাস্টমস এজেন্ট, বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের ভাষ্য ভিন্ন। তারা বলছেন, বন্দরের টার্মিনালগুলোতে জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা, পণ্য ডেলিভারিসহ সব ধরনের কর্মকা- বন্ধ রয়েছে। এমনকি আজ সকাল থেকে বহির্নোঙরে থাকা কার্গো জাহাজগুলো থেকেও পণ্য খালাস বন্ধ আছে।
দুপুর সোয়া ১২টার দিকে বন্দর ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বন্দর চেয়ারম্যান বলেন, 'সকালে শ্রমিকদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের প্রায় দুই ঘণ্টা মিটিং হয়েছে। এরপর শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কেউ যদি তাদের কাজে বাধা দেয়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি দাবি করেন, বন্দর সচল আছে এবং সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে।
তবে বন্দরসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সীমিত পরিসরে কাজ চালুর উদ্যোগ নেয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ না দেয়ায় সে উদ্যোগ সফল হয়নি। নিউমুরিং টার্মিনালে একটি জাহাজ থেকে কয়েকটি কনটেইনার প্রাইম মুভার ট্রেইলারে নামানো হলেও তা ছিল মূলত আনুষ্ঠানিক উদ্যোগের অংশ, নিয়মিত অপারেশন নয়।
শিপ হ্যান্ডলিং অপারেটররা বলছেন, জেটির পাশাপাশি বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে থেকে কনটেইনার ও বাল্ক উভয় ধরনের পণ্য পরিবহনেই কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে।
এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশী অপারেটরের কাছে ইজারা দেয়ার প্রক্রিয়া নিয়ে বন্দর চেয়ারম্যান জানান, এখনো কোনো চুক্তি স্বাক্ষর হয়নি এবং ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর-কষাকষিও শেষ হয়নি।
কর্মবিরতির পটভূমিতে গত এক সপ্তাহে আন্দোলনের মাত্রা ধাপে ধাপে বেড়েছে। ৩১ জানুয়ারি থেকে প্রথমে প্রতিদিন আট ঘণ্টা করে তিন দিন কর্মবিরতি পালনের পর মঙ্গলবার থেকে লাগাতার কর্মসূচি শুরু করে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হলেও পরদিন আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের উদ্যোগ নেয়া হয়। এর প্রতিবাদে শনিবার থেকে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।
শ্রমিক কর্মচারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে এনসিটি বিদেশী অপারেটরের কাছে ইজারা না দেয়ার ঘোষণা, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনের কারণে কোনো আইনগত পদক্ষেপ না নেয়া।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন অভিযোগ করেন, আন্দোলন দমাতে প্রশাসনিক চাপ বাড়াতে বন্দর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের পরিষদের কয়েকজন নেতাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। শ্রমিক কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবেই কাজে যোগ দেননি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












