স্থাপত্য-নিদর্শন
বন্দরের ঐতিহাসিক নিদর্শন হযরত বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্থাপত্য নিদর্শন
ঢাকার সোনারগাঁয়ে পবিত্র দ্বীন ইসলাম প্রচার করার জন্য যারা এসেছিলেন উনাদের মধ্যে হযরত হাজী বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার নাম উল্লেখযোগ্য। হযরত বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি বাংলায় স্বাধীন সুলতানদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের শাসনামল থেকে আলাউদ্দিন হোসেন শাহের শাসনকাল পর্যন্ত দীর্ঘ সময় সোনারগাঁও অঞ্চলে ছিলেন। কোন কোন বর্ণনা অনুযায়ী তিনি প্রশাসনিক একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
১৪৮২ খৃ: তিনি বন্দরে শীতলক্ষ্যা নদীর বামতীরে একটি মসজিদ নির্মাণ করেন। ১৫০৪ খৃ: তিনি আমীননগরে আরও একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদের মিহরাবগুলো কালো পাথরের এবং মসজিদের সম্মুখের দেয়ালে পোড়ামাটির চিত্রফলক ছিলো। পরবর্তীকালে সংস্কারের ফলে এগুলো বিলুপ্ত হয়ে গেছে। মসজিদের কার্ণিশ বক্রাকারে গঠিত। মসজিদের গায়ে যে শিলালিপি ছিলো, তা থেকে জানা যায় যে সুলতান নাসিরউদ্দীন মাহমুদের পুত্র সুলতান জামাল উদ্দীন ফতেহ শাহের সময়ে ১৪৮২ খৃ: বাবা সালেহ কর্তৃক এ মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিলো।
মসজিদটি বন্দর শাহী মসজিদ নামেও পরিচিত। বন্দর শাহী মসজিদ বা বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি মসজিদ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে আর একটি মসজিদ নির্মাণ করেন। পুরাতন মসজিদের গায়ে যে শিলালিপি ছিলো তা থেকে জানা যায় যে, সুলতান হোসেন শাহের সময়কালে হাজী বাবা সালেহ কর্তৃক ১৫০৪ খৃ: (৯১১ হিজরী) এ মসজিদ নির্মাণ করা হয়।
এ শিলালিপির হাজী বাবা সালেহ ও পূর্বে বর্ণিত বন্দর শাহী মসজিদের শিলালিপির বাবা সালেহ এক ও অভিন্ন ব্যক্তি বলে প্রতীয়মান হয়। প্রথম মসজিদটি সম্ভবত তিনি হজ্জ করার পূর্বে নির্মাণ করেছিলেন। চব্বিশ বছর পর যখন তিনি পরবর্তী মসজিদটি প্রতিষ্ঠা করেন। তখন তিনি হজ্জ পালন করে এসেছিলেন।
এজন্য প্রথম শিলালিপিতে ‘আল মালিক উল-মোয়ানম এবং পরবর্তী শিলালিপিতে ‘আল মালিক-মোয়াযযম ওয়াল মোকাররম’ বলে উল্লেখ করা হয়েছে। হাজী বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি মসজিদের পূর্ব দিকে একটি মাজার শরীফ ছিলো। এ মাজার শরীফটি হাজী বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফের অভ্যন্তরে অবস্থিত প্রস্তর নির্মিত মাজার আজও বিদ্যমান। পুরনো মাজার ভবনটির চিত্র মুহম্মদ এনামুল হকের, পূর্ব পাকিস্তানের ইসলাম, গ্রন্থে রয়েছে।
মাজারটি বর্গাকৃতির এক গম্বুজ বিশিষ্ট; এর পূর্ব ও পশ্চিম দিকে একটি করে খিলানকৃত প্রবেশপথ ছিলো। বর্তমানে পুরনো মাজার শরীফের স্থানে নতুন করে মাজার তৈরি করা হয়েছে, তবে পাথরের মাজার শরীফ টিকে আছে আগের স্থানেই। পুরনো মাজার ভবনে আরবি ভাষার রীতিতে শিলালিপিতে উৎকীর্ণ করা ছিলো, ‘এটি হাজী বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ। তিনি ১৫০৬ খৃ: (১১২ হিজরী) সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম, পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাসে তিনি ইন্তেকাল করেন। মাজার ভবনটি হাজী বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার ইন্তেকালের পূর্বে নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় এবং মৃত্যুর তারিখটি সম্ভবত পরে উৎকীর্ণ করা হয়েছে।
মসজিদের শিলালিপির সাক্ষ্যমতে, বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার উপাধি ছিলো- আল-মালিক, আল-মুয়াজ্জম, আল-মুকাররম। তিনি একজন অত্যন্ত দ্বীনপরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি হারামাইন শরীফ উনার খাদিমও ছিলেন। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরূদ দারাজাত মুবারক (কদম মুবারক) উনার ছাঁপ বা চিহ্ন (কদম রসূল মাজার) প্রত্যক্ষ করেছেন।’
বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার নামেই বন্দর থানার বর্তমান সালেহনগর এলাকার নামকরণ হয়েছে। বাবা সালেহ মসজিদ সন্নিহিত উত্তর-পূর্ব দিকে উনাকে দাফন করা হয়। উনার ইন্তেকালের বছরই উনার মাজার শরীফের উপর গম্বুজ নির্মিত হয়।
তথ্য নির্দেশ ও টীকা:
* আ কা মো যাকারিয়া, প্রাগুক্ত, ৪১ পৃষ্ঠা; মুহাম্মদ এনামুল হক, পূর্ব পাকিস্তানে ইসলাম, বাংলাপিডিয়া।
-মুহম্মদ নাইম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র মসজিদে জুমুয়াহ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সম্মানিত ইসলামী সভ্যতার অনবদ্য নিদর্শন নাফত বা পেট্রোলিয়াম
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের সাদা রত্ন ঐতিহাসিক মতি মসজিদ
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নহরে জুবাইদা: ঐতিহাসিক মিষ্টি পানির খাল
১৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি উনার নামকরণে তৈরী করা হয়েছিলো ভারতের যে মসজিদ: ফিরোজাবাদে যুগের সাক্ষী ঐতিহাসিক নিদর্শন কুতুব শাহি মসজিদ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের জান্নাতবাদে ঐতিহাসিক জাহানীয়া মসজিদ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুবা বাংলার ঐতিহাসিক শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় ৩০০ বছর আগের মুঘল আমলের ঐতিহাসিক মসজিদ
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুলের মতোই সুন্দর মালয়েশিয়ার পুত্রাজায়ায় অবস্থিত পুত্রা মসজিদ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৫ম পর্ব)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৪র্থ পর্ব)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৩য় পর্ব)
০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












