বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ওয়াজ ও দোয়ার মাহফিল
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ'ইয়াদ শরীফ উপলক্ষে গত ২৬-৮-১৪৪৫ হিজরী, লাইলাতুল জুমুয়াহ (বৃহস্পতিবার দিবাগত রাতে) চট্রগ্রামের পাঁচলাইশ থানায় ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাতের উদ্দ্যেগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন: হযরতুল আল্লামা মুহম্মদ আব্দুল হালীম ছহীব । গবেষক: মুহম্মদিয়া জামিয়া শরীফ, মুয়াল্লিম: মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা।
তিনি ইলমে তাসাউফ ও আন্তর ইছলাহ করার গুরুত্ব-ফযীলত ও সমসাময়িক বিষয় সম্পর্কে আলোচনা পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন হযরতুল আল্লামা আহমদ হুসাইন ছহিব। গবেষক: মুহম্মদিয়া জামিয়া শরীফ, খতীব: সুন্নতী জামে মসজিদ কুমিল্লা।
তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেমেছাল শান-মান, ফাযায়িল-ফযীলত সম্পর্কে আলোচনা করেন।
পবিত্র হামদ,নাত ও কাছীদাহ শরীফ পাঠ করেন, মুহম্মদ খাইরুল ইসলাম।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন হযরতুল আল্লামা, হাফেয, ক্বারী, মুফতী মুহম্মদ নূরুল আবছার ছহীব। সভাপতি: আনজুমানে আল বাইয়্যিনাত, চট্টগ্রাম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।