বতসোয়ানায় ওষুধের ভয়াবহ সংকট, জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা
, ২রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ ওষুধ সংকটে পড়ায় জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে আফ্রিকার দেশ বতসোয়ানায়। গত সোমবার (২৫ আগস্ট) এ ঘোষণা দিয়ে দেশটির প্রেসিডেন্ট দুমা জানিয়েছে, সরকারের অর্থভা-ার শূন্য হয়ে যাওয়া ও যুক্তরাষ্ট্রের সহায়তা ব্যাপকভাবে কমে যাওয়ায় জাতীয় পর্যায়ের চিকিৎসা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।
এর আগে বতসোয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছিলো, প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার বেসরকারি হাসপাতাল ও সরবরাহকারীদের কাছে বকেয়া থাকায় চিকিৎসা ব্যবস্থা ‘ভীষণ চাপের মধ্যে’ আছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, উচ্চ রক্তচাপ, ক্যানসার, ডায়াবেটিস, যক্ষ¥া, হাঁপানি, মানসিক রোগ, যৌন স্বাস্থ্যসহ নানা রোগের ওষুধের সংকট তৈরি হয়েছে। এমনকি ব্যান্ডেজ, সেলাইয়ের সুতা পর্যন্ত ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে সব ধরনের অ-জরুরি অস্ত্রোপচার স্থগিত রাখা হয়েছে।
প্রেসিডেন্ট দুমা বলেছে, সেন্ট্রাল মেডিকেল স্টোরসের মাধ্যমে পরিচালিত আমাদের চিকিৎসা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে সারাদেশে স্বাস্থ্যসামগ্রী সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ সংকট সামাল দিতে অর্থ মন্ত্রণালয় ২৫ কোটি পুলা (১৮ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার) জরুরি বরাদ্দ অনুমোদন করেছে।
সে জানায়, বর্তমান পরিস্থিতিতে ওষুধের দাম পাঁচ থেকে দশগুণ বেশি হয়ে গেছে। এ অর্থনৈতিক অবস্থায় এটি একেবারেই উপযুক্ত নয়।
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) সতর্ক করে বলেছে, বতসোয়ানার গভীরতর চিকিৎসা সংকট মোকাবিলায় এখনই ‘জরুরি পদক্ষেপ’ নেওয়া দরকার। সংস্থাটির হিসাবে, নামিবিয়া সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলের একটি জেলায় প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসীদের ধ্বংসে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি দৃশ্য।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান ও পাকিস্তান ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে পুষ্টিকর খাবারের প্যাকেটে মিললো মৃত সাপের বাচ্চা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধবিরতি ভাঙতে চাইছে সন্ত্রাসী ইসরায়েল, অভিযোগ হামাসের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বৈজ্ঞানিক সম্পর্ক ছিন্ন করার জন্য বেলজিয়ামের শিক্ষাবিদদের আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘হরমুজ প্রণালিই এখন ইরানের পারমাণবিক বোমা’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভূমিকম্পে কাঁপলো ভারতের হিমাচল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)