ট্রেনের দরজায় বসে ছিলেন যাত্রী, প্লাটফর্মে ঢুকতেই থেঁতলে গেল পা
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেনে পা ঝুলিয়ে বসায় দোহাজারী স্টেশনে এক যাত্রীর পা থেঁতলে গেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘সৈকত এক্সপ্রেস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌঁছে। এ সময় একযাত্রী পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসেছিল। ট্রেনটি দোহাজারী স্টেশনের প্লাটফর্মে ঢুকলে তার পা প্লাটফর্মের সঙ্গে ঘষা লেগে থেঁতলে যায়। তবে তার পা বিচ্ছিন্ন হয়নি। ’
তিনি আরও বলেন, ‘আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। ’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।