বছরে সাড়ে ১১ হাজার শ্রমিকের কোটা পূরণে ব্যর্থ বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে মৌসুমী কাজের জন্য প্রতিবছর সাড়ে ১১ হাজার শ্রমিক নেয়ার কোটা নির্ধারণ করে রেখেছে দক্ষিণ কোরিয়া। তবে দেশটির চাহিদা অনুযায়ী কখনই শ্রমিক সরবরাহ করতে সক্ষম হয়নি বাংলাদেশ। গড়ে প্রতিবছর আড়াই থেকে তিন হাজার শ্রমিক পাঠানো সম্ভব হয়েছে। একবার সংখ্যাটি পাঁচ হাজারের কাছাকাছি গেলেও কোটা পূরণ করা যায়নি কখনোই।
শ্রমবাজারে এ ঘাটতি কাটিয়ে উঠতে আগামী ২৬ আগস্ট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ফরেন অফিস কনসাল্টেশন্স (এফওসি)।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে শ্রমিক রপ্তানি, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন সহজীকরণ নিয়ে বিশেষভাবে আলোচনা হবে। ভাষাগত দক্ষতা ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জটিলতার কারণে কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠাতে বেগ পেতে হচ্ছে। কিভাবে মানবসম্পদ উন্নয়ন করে কোটার চাহিদা পূরণ করা যায়, তা নিয়ে দুই দেশ আলোচনা করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।