বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় দাপটে রয়েছে ভ্যাপসা গরম। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। তবে আগামী শুক্রবারের (২৩ অক্টোবর) মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আগামী ৫ দিনের মধ্যে দু’দিন দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টিপাতের পাশাপাশি বর্ধিত ৫ দিনে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে আগামী শুক্রবারের (২৩ অক্টোবর) দিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে। এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই অবস্থায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, শুক্রবার থেকে আগামী রোববার (২৩-২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই ৩ দিনের মধ্যে শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শনিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। পাশাপাশি রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এ ছাড়া আগামী সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ভারতের সামরিক তাৎপরতা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণের মুখে গাড়ি রেখেই পালিয়েছে দখলদার সন্ত্রাসীরা। তবে পালাতে গিয়েও তারা মারা পড়ে।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের জয়তুন গাছ উপড়ে দিলো দখলদার ইসরায়েলীরা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা যুবক ডিবি হেফাজতে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর অনলাইন হয়রানি বাড়ছে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্টে এআই এজেন্টের অনুপ্রবেশে তোলপাড়
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনসিপি নেতার অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইবার হামলার শঙ্কায় দেশে উচ্চসতর্কতা জারি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন ‘মাদার অব অল বোম্বসের’ জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ উন্মোচনের প্রস্তুতি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতি গোষ্ঠীর
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












