বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ভারতের সামরিক তাৎপরতা
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বাংলাদেশ সীমান্তঘেঁষে সামরিক সক্ষমতা বাড়াতে ভারত ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে। অল্প সময়ের মধ্যে নতুন সেনাঘাঁটি, সেনা স্টেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কমান্ড সেন্টার, ড্রোন ও অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং বহুস্তরের আকাশ প্রতিরক্ষা গড়ে তোলা হচ্ছে। এসব উদ্যোগের কেন্দ্রে রয়েছে শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। প্রায় ২২ কিলোমিটার চওড়া এই সরু ভূখ- ভারতের মূল ভূখ-কে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে যুক্ত করেছে। এই তৎপরতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি গোয়েন্দা সংস্থা, ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সীমান্তের এত কাছে উচ্চপ্রযুক্তির স্থাপনা ও নতুন ফরওয়ার্ড বেস দুই দেশের পারস্পরিক আস্থার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সীমান্তবাসীর মধ্যে দীর্ঘমেয়াদি মনস্তাত্ত্বিক অস্বস্তি তৈরি করতে পারে। সম্পর্ক স্বাভাবিক বলা হলেও সীমান্তের এক কিলোমিটারের মধ্যে স্থায়ী সেনাঘাঁটি কেন- এ প্রশ্নে বাংলাদেশ সরকার বা সশস্ত্রবাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সংগৃহীত তথ্যে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রখ্যাত নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব:) ফজলে এলাহী আকবর নয়া দিগন্তকে বলেন, আন্তর্জাতিক আইনানুযায়ী সীমান্তের নির্দিষ্ট দূরত্বের মধ্যে কোনো স্থাপনা বা নির্মাণকাজ করতে হলে প্রতিবেশী দেশকে আগে জানাতে হয়। সীমান্তসংলগ্ন এলাকায় কোনো অবকাঠামো গড়ে তোলা কিংবা সম্প্রসারণের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এটিই আন্তর্জাতিক রীতি।
তিনি বলেন, বাংলাদেশের সামনে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যেই এ ধরনের কাজ হচ্ছে। ভারত যদি তা করে থাকে, তাহলে বাংলাদেশকে অবশ্যই কঠোর প্রতিবাদ জানাতে হবে। প্রতিবাদ না জানালে এটি একধরনের নীরব সম্মতি হিসেবে গণ্য হওয়ার ঝুঁকি থাকে। ভারত আগে থেকে বাংলাদেশকে অবহিত করেছিল কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন। যদি অবহিত না করে থাকে, তাহলে বাংলাদেশের উচিত জোরালো প্রতিবাদ জানানো এবং প্রকৃত তথ্য উদঘাটন করা। পুরো বিষয়টি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো ভারতের দায়িত্ব ছিল বলেই তিনি মনে করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে একাধিক বিজিবি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। সীমান্তের ওপারে কোনো আন্তর্জাতিক আইনানুযায়ী সীমার রেখা মেনে ভারত সেনাবাহিনী ও বিএসএফ তাদের করিডোর বা ঘাঁটি নির্মাণ করবে। এ ক্ষেত্রে বাংলাদেশের সীমানার অভ্যন্তরে কোনো ধরনের করিডোর করার সুযোগ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণের মুখে গাড়ি রেখেই পালিয়েছে দখলদার সন্ত্রাসীরা। তবে পালাতে গিয়েও তারা মারা পড়ে।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের জয়তুন গাছ উপড়ে দিলো দখলদার ইসরায়েলীরা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা যুবক ডিবি হেফাজতে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর অনলাইন হয়রানি বাড়ছে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্টে এআই এজেন্টের অনুপ্রবেশে তোলপাড়
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনসিপি নেতার অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইবার হামলার শঙ্কায় দেশে উচ্চসতর্কতা জারি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন ‘মাদার অব অল বোম্বসের’ জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ উন্মোচনের প্রস্তুতি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতি গোষ্ঠীর
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে এশিয়ার যেসব অঞ্চলে
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












