বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ফের পিএসসি সংশোধনের উদ্যোগ
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহী আন্তর্জাতিক কোম্পানি না পেয়ে উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি)-২০২৫ ফের পর্যালোচনার কমিটি গঠন করা হয়েছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ডাকা দরপত্রে সাড়া না পাওয়ার পর বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার এ কমিটি গঠন করল। পেট্রোবাংলাকে এ কমিটিকে দাপ্তরিক ও লজিস্টিক সহায়তা প্রদান করতে বলেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। কমিটির পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতে পিএসসি সংশোধন করা হবে বলে জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো।
দেশে বিদ্যমান গ্যাস সংকট দূর করতে দীর্ঘদিন ধরে সমুদ্রে গ্যাস ও খনিজ অনুসন্ধান কার্যক্রম শুরুর চেষ্টা করছে বাংলাদেশ। কিন্তু প্রতিবারই এ চেষ্টায় হোঁচট খেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন তিনটি সরকার। এ জন্য উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) বিদেশি বিনিয়োগকারী বা আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর জন্য আকর্ষণীয় নয় বলে দাবি করছিল সরকারগুলোর বিভিন্ন অংশ। সেই ধারাবাহিকতায় সর্বশেষ পিএসসি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করতে নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গত ১৭ ডিসেম্বরে গঠিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (ইএমআরডি) এ সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশ জারি করেছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মহসীনকে আহ¦ায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। পর্যালোচনাশেষে আগামী ১৫ জানুয়ারির মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত বছরের ১১ মার্চ বিদ্যমান পিএসসির আওতায় সমুদ্রের ২৪টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ¦ান করা হলেও কোনো কোম্পানিই আগ্রহ দেখায়নি। পরে কোনো আগ্রহ না দেখানোর কারণ জানতে কোম্পানিগুলোর কাছ থেকে মতামত চায় পেট্রোবাংলা। পাশাপাশি পিএসসি-২০২৫ পুনরায় সংশোধন করতে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জিকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেশীয় গ্যাসের জন্য অনুসন্ধান বাড়াতে এক যুগ পর গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম হাতে নিলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি। তাই পুনরায় মডেল পিএসসি-২০২৫ সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












