বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতি, ৩০ দস্যু গ্রেপ্তার
দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে ৩০ দস্যুকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
গত রোববার রাত থেকে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোর পর্যন্ত চলে রুদ্ধশ্বাস এ অভিযান।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
তিনি বলেন, অভিযানে তিনটি ট্রলার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জাল জব্দ করা হয়েছে। যা এ যাবৎকালে সাগরে র্যাব-৭ পরিচালিত অভিযানের সবচেয়ে বড় সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বঙ্গোপসাগরে (চট্টগ্রাম-কক্সবাজার উপকূল) অভিযান চালায় র্যাব। রোববার রাতে দস্যুদের অবস্থান শনাক্তের পর তাদের দীর্ঘপথ তাড়া করে পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে নিয়ে আসা হয়।
তিনি বলেন, জব্দকৃত তিনটি ট্রলার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জাল জব্দ করা হয়। যা এ যাবৎকালে সাগরে র্যাব-৭ পরিচালিত অভিযানের সবচেয়ে বড় সাফল্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।