মেট্রোর চাপে পাল্টে গেছে সড়কের দৃশ্য
, ০২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মেট্রোরেল চালুর পর পাল্টে গেছে রাজধানীর মিরপুর-মতিঝিল রুটের দৃশ্য। পথের যানজট অনেকটাই কমেছে। যাত্রীর অভাবে কিছুটা কমেছে বাস-মিনিবাস চলাচল। যানবাহন অন্য রুটে নেয়ার চেষ্টা করছেন অনেক মালিক। আর পরিবহন শ্রমিকরা নতুন রুটে যাওয়ার উপায় খুঁজছেন।
আধুনিক যাতায়াতের সুযোগ পেয়ে উত্তরা-মিরপুর-মতিঝিল রুটের যাত্রীরা বাস মিনিবাসে চলাচল কমিয়ে দিয়েছেন। তবে এখনও চাপ কমেনি বাস-মিনিবাসের উপর। দীর্ঘ দুরত্বের গন্তব্যের বদলে যারা সংক্ষিপ্ত রুটে যাতায়াত করছেন তাদের প্রায় সবাই এখনও বাসে চড়ছেন।
বাসে কত যাত্রী চলাচল করে, তা বুঝতে বিকল্প অটো সার্ভিসের পল্লবী কাউন্টার থেকে তথ্য সংগ্রহ করে দেখা যায়, পরিবহন কোম্পানিটির ৩০টি বাস চলাচল করেছে। প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের দাবি, আগে দিনে ৩৫ থেকে ৪০টি বাস চলত।
ঢাকার উত্তরা থেকে মতিঝিল পথে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরের চলাচল শুরু হয় ২০ জানুয়ারি। এরপর মেট্রোরেলে যাত্রী বেড়েছে। বাসে এখন চলাচল করেন মূলত স্বল্প দূরত্বের যাত্রী ও স্বল্প আয়ের মানুষেরা। বাসযাত্রীরা বলছেন, মেট্রোরেলে উঠলেই ভাড়া ২০ টাকা। তাই স্বল্প দূরত্বে বাসে যাওয়াই লাভজনক। ভাড়া ১০ টাকা। আর স্বল্প আয়ের মানুষ ও শিক্ষার্থীদের একাংশ যানজটে বসে থাকতে হলেও বাসকেই বেছে নিচ্ছেন কম ভাড়ার জন্য।
মিরপুরের পল্লবীতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেলে যাতায়াত করলে দিনে ১২০ টাকা খরচ হবে। বাসে সাধারণ ভাড়া এর অর্ধেক। শিক্ষার্থীদের জন্য ‘হাফ ভাড়াও’ আছে। মেট্রোরেলে তা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমলাতান্ত্রিক কর্তৃত্ব টিকিয়ে রাখতেই ক্ষমতা দেয়া হয়নি বিইআরসিকে
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে কেরোসিনের দাম ভারতের চেয়ে দ্বিগুণ, পেট্রোলে ১৫ টাকা বেশি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ -ড. মঈন খান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক -শেখ হাসিনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই -তারেক রহমান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা -সড়ক পরিবহনমন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা -রিজভী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইল্যান্ডের ওপরে লাগানো সূর্যমুখী ফুলের গাছগুলো সেজে উঠেছে ফুলে ফুলে। রাজশাহীর মেহেরচন্ডী এলাকা।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)