বঙ্গবন্ধু রেলসেতুর পুরোটাই দৃশ্যমান, খুলছে জানুয়ারিতে
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু। কিছু কাজ বাকি থাকায় আগামী ডিসেম্বরে শেষ হবে পুরো কাজ, জানান কর্তৃপক্ষ। ২০২৫ সালের জানুয়ারিতে খুলে দেয়া হবে এই রেলসেতুটি।
যমুনার বুকে দাঁড়িয়ে দেশের সমৃদ্ধিকে যেন জানান দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু সেতুর ৩শ’ মিটার উত্তর পাশেই নির্মিত হচ্ছে ৪.৮ কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে সেতুটি।
জাপানের জাইকা ও সরকারের যৌথ সহযোগিতায় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের ২৯ নভেম্বর শুরু হয় রেলসেতুর কাজ। টাঙ্গাইল-সিরাজগঞ্জ দুই ভাগে বিভক্ত করে করা সেতুর কাজটি এখন শেষ পর্যায়ে। ৫০টি পায়ার নির্মাণের পর ৪৯ নম্বর স্প্যান বসানোর মধ্যে দিয়ে এ সেতু এখন দৃশ্যমান।
রেল সেতুর অন্যান্য কাজ আগামী ডিসেম্বরে শেষ হলে ২০২৫ সালের জানুয়ারিতে খুলে দেয়া হতে পারে জানালেন প্রকল্প পরিচালক।
প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, অন্যান্য কাজ শেষের মধ্যদিয়ে ডিসেম্বরে শেষনাগাদ প্রকল্পটি সম্পন্ন হবে। এটাই আমাদের টার্গেট।
১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু চালুর পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ শুরু হয়। ২০০৮ সালে হঠাৎ বঙ্গবন্ধু সেতুতে ফাটলের কারণে কমিয়ে দেয়া হয় ট্রেনের গতি। বর্তমানে ঘন্টায় মাত্র ২০ কিলোমিটার গতিতে প্রতিদিন ৩৮টি ট্রেন পারাপার করা হচ্ছে পুরোনো রেলসেতু দিয়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)