বগুড়া থেকে রপ্তানি হচ্ছে পুঁই, করলা, টমেটো ও শসার বীজ
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৯ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
পণ্য রপ্তানিতে চমক দেখাচ্ছে উত্তরের বাণিজ্য জেলা বগুড়া। এখানকার উৎপাদিত পণ্য যাচ্ছে বিশ্বের নানা দেশে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনে বগুড়া রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। রপ্তানি তালিকায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন পণ্য।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য বলছে, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, সৌদি আরব, কাতার, দুবাই, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ইতালি, নরওয়েসহ ইউরোপের অন্তত ১৮ দেশে যাচ্ছে বগুড়ার পণ্য। প্রতিবছর বড় হচ্ছে এই রপ্তানি বাণিজ্যের বাজার।
প্রচলিত পণ্যের মধ্যে রয়েছে–সুতা, বস্তাসহ পাটজাত সামগ্রী, রাইস ব্র্যান অয়েল বা চালের কুঁড়া থেকে তৈরি ভোজ্যতেল, আরবীয় রাজকীয় পোশাক, গার্মেন্ট পণ্য বা তৈরি পোশাক, টুপি, হস্তশিল্প পণ্য, ডিজিটাল স্কেল, ট্রান্সফরমার, সেচ পাম্প, ধান মাড়াই যন্ত্র, টিউবওয়েল, নকশিকাঁথা, আলু, মরিচ, ভুট্টা, দেশি পাবদা ও শিং মাছ।
সম্প্রতি বগুড়া থেকে মালয়েশিয়ায় পুঁইশাক, করলা, পালংয়ের বীজ রপ্তানি করা হয়। নতুন করে তালিকায় যোগ হয়েছে টমেটো ও শসার বীজ। একই ধরনের পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি ও যুক্তরাষ্ট্র।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার রাইস ব্র্যান অয়েল, পাটজাত পণ্য, পানির পাম্প, যন্ত্রাংশ ও কৃষি যন্ত্রাংশ, কৃত্রিম চুল (পরচুলা), আলু, ভুট্টা ও সবজি বীজের বড় বাজার হলো ভারত, নেপাল, রাশিয়া ও মালয়েশিয়া। এছাড়া এই পণ্যের চাহিদা অনুসারে পাঠানো হয় যুক্তরাষ্ট্রেও।
রাইস ব্র্যান অয়েল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে উৎপাদন ও রপ্তানিতে শীর্ষে রয়েছে মজুমদার প্রডাক্টস লিমিটেড। এই প্রতিষ্ঠানের পণ্যের নাম স্বর্ণা রাইস ব্র্যান অয়েল। এরপর রয়েছে তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া ওয়েস্টার্ন এগ্রো প্রডাক্ট লিমিটেড, কিবরিয়া ট্রেডার্স লিমিটেড, এ আর এন্টারপ্রাইজ, আলাল এগ্রো ফুড প্রডাক্টস লিমিটেডও রাইস ব্র্যান অয়েল প্রস্তুত ও রপ্তানির সঙ্গে যুক্ত। কিবরিয়া ট্রেডার্স ও তামিম এগ্রো সাম্প্রতিক সময়ে রাইস ব্র্যান অয়েল বাদ দিয়ে ভুট্টা রপ্তানি করছে বেশি।
রপ্তানিকারক মাশওয়া এন্টারপ্রাইজের আরিফ আজাদ বলেন, বিদেশের বাজারে বগুড়ার আলু, ফুলকপি, বাঁধাকপিসহ নানা সবজির ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিবছর হাজার কোটি টাকার কাঁচামরিচ, আলু ও সবজি রপ্তানি হচ্ছে।
এ আর এন্টারপ্রাইজের আবদুল ওয়াহিদ বলেন, মালয়েশিয়ায় সবজি বীজ রপ্তানি হচ্ছে নিয়মিত। এখন ইতালি ও যুক্তরাষ্ট্রে রপ্তানির প্রক্রিয়া চলছে।
সাগর ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাগর হোসেন ফকির বলেন, আমার ক্ষেতের উৎপাদিত গ্রানুলা, অ্যাসটরিক, দেশি পাকড়িসহ কয়েক জাতের আলু মালয়েশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় নিয়মিত যাচ্ছে। আমি ছাড়াও জয়পুরহাটের কালাই থেকে আরেকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান বিপুল পরিমাণ আলু রপ্তানি করছে। শিবগঞ্জ, কালাই, ক্ষেতলাল থেকেও রপ্তানি করছে একাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান।
জানা গেছে, ২০১৭ সালে পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ১ কোটি ২৫ লাখ মার্কিন ডলার। ২০১৮ সালে আয় ছিল ৫ কোটি ৮৩ লাখ ১৩ হাজার ৭৮৮ মার্কিন ডলার। ২০১৯ সালে চাহিদা বেড়ে যাওয়ায় রপ্তানি আয় দাঁড়িয়েছিল ৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার ৬৩২ মার্কিন ডলার। করোনার কারণে ২০২০ সালে পণ্য বিক্রি কিছুটা কমে রপ্তানি আয় দাঁড়ায় ৫ কোটি ২৬ লাখ ২১ হাজার ৯৪ মার্কিন ডলার। পরে ২০২১ সালে ৫ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার ৩১২ মার্কিন ডলার, ২০২২ সালে ৫ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৪৭৯ মার্কিন ডলার, ২০২৩ সালে ৩ কোটি ৩৯ লাখ ৫৪ হাজার ৭৮৫ মার্কিন ডলার এবং ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে পণ্য রপ্তানিতে আয় হয় ৩ কোটি ৫ লাখ ১০ হাজার ৭৫২ মার্কিন ডলার।
বগুড়ার রপ্তানিকারকরা বলেন, ইঞ্জিনিয়ারিং শিল্পে উত্তরের অন্য জেলার চেয়ে বগুড়া বরাবরই বেশ এগিয়ে। এখনো এখানকার সেচ পাম্প দেশের বাজারে রাজত্ব করছে। কিছু রপ্তানিকারক বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে সার্টিফিকেট অব অরিজিন নিয়ে পণ্য রপ্তানি করেন। আবার অনেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ চেম্বার থেকেও সার্টিফিকেট অব অরিজিন নিয়ে পণ্য রপ্তানি করছেন।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম বলেন, বগুড়ার পণ্যের গুণগত মান ভালো হওয়ায় চাহিদা বাড়ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতার কারণে আগের কয়েক বছর ভালো ব্যবসা হয়নি। তবে এখন পরিস্থিতি আগের চেয়ে ভালো। এখন বগুড়া থেকে আশানুরূপ পণ্য রপ্তানি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












