বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠবে পু-্র ইকোনমিক জোন -সরকারি অনুমোদনের অপেক্ষা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, বিকাল ৩:৫৮

বগুড়া সংবাদাদতা:
পাঁচ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ও এর অঙ্গপ্রতিষ্ঠান বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড (বিসিএল)।
পাঁচ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ও এর অঙ্গপ্রতিষ্ঠান বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড (বিসিএল)।
‘প্রাইভেট পু-্র ইকোনমিক জোন’ নামের শিল্পাঞ্চলটি সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা উত্তরাঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে দিতে পারে। এটি সম্পূর্ণভাবে চালু হলে আন্তর্জাতিক মানের গ্লাস, খাদ্য প্রক্রিয়াকরণ ও ভেষজ তেল উৎপাদন কারখানা, ফিডমিল ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পসহ বিভিন্ন ধরনের শিল্প-কারখানা গড়ে উঠবে।
জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের পাশে বগুড়ার গোকুল এলাকায় প্রায় ৪০০ বিঘা জমি নিয়ে উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু হয় ২০২১ সালে। তবে আরো ১০০ বিঘা ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। সে ক্ষেত্রে শিল্পাঞ্চলটির মোট জমির পরিমাণ দাঁড়াবে ৫০০ বিঘায়।
প্রাইভেট পু-্র ইকোনমিক জোনের সঙ্গে জড়িত কর্মকর্তারা বলছেন, দেশের বড় বড় কোম্পানি ও ব্যবসায়ী গ্রুপগুলো এখানে শিল্প-কারখানা স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, এ অর্থনৈতিক অঞ্চলে প্রাথমিকভাবে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে এখানে শিল্পায়ন দ্রুত করতে হলে দরকার গ্যাস। বিষয়টি নিয়ে এরই মধ্যে আলোচনা চলছে।
জানা গেছে, এ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১২০০ কোটি টাকা বিনিয়োগে একটি কারখানা স্থাপন করেছে বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ। গ্যাস সংযোগ পাওয়া মাত্রই কারখানাটি উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।
বিসিএল গ্লাসের উপ-মহাব্যবস্থাপক আবিদ হোসাইন জানান, এ কারখানায় ১ থেকে ১০ মিলিমিটার পুরুত্বের বিভিন্ন ধরনের গ্লাসের পাশাপাশি রঙিন গ্লাসও তৈরি করা হবে, যা আন্তর্জাতিক মানসম্পন্ন ও রফতানি উপযোগী। প্রাথমিকভাবে এখানে অন্তত এক হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে।
তিনি আরো বলেন, ‘উৎপাদনে যাওয়ার জন্য সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে মিরর প্লান্ট, টেম্পারিং প্লান্ট ও ফ্লোট গ্লাসের পাশাপাশি গাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের গ্লাস উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।
শিল্পাঞ্চলটির পক্ষ থেকে বলা হয়েছে, এখানে বিভিন্ন শিল্প-কারখানার জন্য গ্যাসের প্রাথমিক চাহিদা দেড় লাখ কিউবিক মিটার ধরা হয়েছে। তবে বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজের কারখানাটি চালু করতেই প্রয়োজন ৫০ হাজার কিউবিক মিটার গ্যাস।
বগুড়ার শিল্প-মালিক ও ব্যবসায়ীরা বলছেন, শিল্পাঞ্চলটিতে পর্যাপ্ত শ্রম সুবিধা, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সুবিধা এবং স্বল্পমূল্যে শিল্প অবকাঠামো গড়ে তোলার মতো জায়গা সহজলভ্য হওয়ায় উদ্যোক্তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিশেষত সরাসরি সড়ক ও রেল সুবিধা। এছাড়া বিমানবন্দর নির্মাণের কাজও এগিয়ে চলেছে। এসব সুবিধার কারণে এখানে ট্যানারি, রড-সিমেন্ট, মোটরবাইক ও গাড়ি তৈরির কারখানা স্থাপন করতে চান উদ্যোক্তা।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম বলেন, শিল্পনগরী বগুড়ায় এখনো কোনো অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠেনি। এছাড়া দুটি বিসিক শিল্পনগরীতে স্থান সংকুলানের অভাবে শিল্পোদ্যোক্তারা আসতে পারছেন না, সে ক্ষেত্রে এ ইকোনমিক জোন শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। তবে এজন্য শিল্পোদ্যোক্তাদের স্বার্থও রক্ষা করতে হবে।
প্রস্তাবিত এ প্রকল্প অনুমোদনের জন্য শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ নভেম্বর মন্ত্রণালয়ের প্রতিনিধি দল প্রস্তাবিত এলাকাটি পরিদর্শন করে। টিএমএসএস কর্তৃপক্ষ আশা করছে, কিছুদিনের মধ্যেই সরকারি অনুমোদন পাওয়া যাবে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) বগুড়ার উপ-মহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান বলেন, জায়গা পেলে বগুড়ায় এখনই দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ সম্ভব। শিল্প-কারখানা স্থাপনের জন্য সহজ শর্তে জমি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এখানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। আর কর্মসংস্থান হবে স্থানীয় হাজার হাজার শ্রমিকের।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’ আল ইহসান ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সরাসরি সহযোগিতা করেছে-এমন সুন… ২১ ঘণ্টা আগে ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ২১ ঘণ্টা আগে কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! ২১ ঘণ্টা আগে সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু… ২১ ঘণ্টা আগে প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ… ২১ ঘণ্টা আগে বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! ২১ ঘণ্টা আগে পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়… ২১ ঘণ্টা আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার ২১ ঘণ্টা আগে অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম… ২১ ঘণ্টা আগে বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে… ২১ ঘণ্টা আগে ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে… ২১ ঘণ্টা আগে ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ২১ ঘণ্টা আগে