বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বগুড়ায় নবগঠিত দুটি ইউনিয়নের নাম স্থানীয় প্রতিমন্ত্রীর দুই ছেলের নামের সঙ্গে মিলিয়ে রাখায় তৈরি হওয়া সমালোচনার মুখে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতর্কিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়ন দুটির নাম দ্রুত পরিবর্তনের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
গত জুমুয়াবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নাম পরিবর্তনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে।
জেলা প্রশাসক জানান, নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনো চাপিয়ে দেয়া সিদ্ধান্ত নয়, বরং স্থানীয় মানুষের আকক্সক্ষাকেই অগ্রাধিকার দেয়া হবে। তিনি বলেন: ‘নতুন নাম নির্ধারণের জন্য আমরা পুনরায় গণশুনানির আয়োজন করব। এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত নাম নির্বাচন করা হবে। পরে তা গেজেট আকারে প্রকাশ পাবে।’
অভিযোগ ওঠে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামকরণ করিয়েছেন। মোকামতলা উপজেলার নবগঠিত দুটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’, যা প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে হুবহু মিল। এ ছাড়া শিবগঞ্জ উপজেলায় গঠিত একটি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর পৈতৃক বাসভবনের নামানুসারে ‘মীরবাড়ী ইউনিয়ন’ রাখা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবরে ৩ লঘুচাপের আশঙ্কা, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ঋণের চাপে’ কীটনাশক পান, প্রাণ গেল যুবকের
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার মজুতের দায়ে জামাত নেতাকে অর্থদন্ড
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয় -প্রতিমন্ত্রী ইশরাক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই -পানিসম্পদ মন্ত্রী
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাত মুখে এক কথা বলে, কাজে মুনাফিকি আচরণ -রাশেদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে -চিফ হুইপ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)