ফ্রান্স-বেলজিয়াম-জার্মানিতে কৃষক বিক্ষোভ, অবরোধ
, ০১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
কম মজুরিসহ আরও বেশ কিছু সমস্যার বিরুদ্ধে ফ্রান্সজুড়ে চলছে কৃষক বিক্ষোভ। এর মধ্যেই গত সোমবার কৃষকরা শত শত ট্রাক্টর নিয়ে এসে রাজধানী প্যারিসমুখী প্রধান প্রধান রাস্তাগুলো অবরোধ করতে শুরু করেছে। এ কর্মসূচিকে তারা বলছে, ‘প্যারিস অবরোধ’। ওদিকে, জার্মানি এবং বেলজিয়ামেও কৃষকরা বিক্ষোভে নেমেছে। সেখানেও ট্রাক্টর দিয়ে প্রধান প্রধান সড়ক অবরোধ করছে তারা। বেলজিয়ামের কৃষকদের পথ অবরোধে দেশের অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক পরিবহন পথও বিঘিœত হচ্ছে। বেলজিয়ামের যুব কৃষক ফেডারেশন নামুর মহাসড়ক অবরোধ করায় বন্ধ হয়ে গেছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যকার ক্রসিং পয়েন্ট এবং ব্রাসেলসের সঙ্গে লুক্সেমবার্গের একটি সংযোগস্থলও। জার্মানিতে কৃষকরা ট্রাক্টর দিয়ে হামবুর্গ বন্দর এলাকামুখী পথ অবরোধ করছে বলে জানিয়েছে বিবিসি। ফ্রান্সের মতো বেলজিয়াম এবং জার্মানির কৃষকরাও ভাল মজুরির দাবি জানাচ্ছে। সরকারের পরিবেশ সুরক্ষার পদক্ষেপ নিয়ে সমালোচনা করছে এবং মুক্ত বাণিজ্য চুক্তির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ফ্রান্সের কৃষকরা বলছে, তাদেরকে যথেষ্ট মজুরি দেওয়া হচ্ছে না। তাছাড়া, পরিবেশ সুরক্ষার জন্য অতিরিক্ত নিয়মবিধি তাদের টুঁটি চেপে ধরছে। ফ্রান্সে কৃষকদের ট্রাক্টর প্যারিস এবং অন্যান্য বড় নগরীতে প্রবেশে বাধা দিতে ১৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। কৃষকরা বলছে,তাদের লক্ষ্য সুপারমার্কেটগুলোতে খাবার সরবরাহ বন্ধ করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)