ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে বিরোধ নেই -প্রধানমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদমুক্ত একটি স্বাধীন, সার্বভৌম ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে কারও মধ্যে বিরোধ থাকার কথা নয়।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমাদের দল, মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে। কিন্তু তাবেদারমুক্ত, ফ্যাসিবাদমুক্ত একটি স্বাধীন, সার্বভৌম ও নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না।
অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না এবং হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ থেকে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রথমবারের মতো বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর এখন প্রধানমন্ত্রী হিসেবে পুরো দেশের প্রতিনিধিত্ব করছেন। তার ভাষায়, দল বা ব্যক্তির স্বার্থ নয়-জনগণের স্বার্থই সবচেয়ে বড়।
তিনি বলেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সংসদের সব দলের সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।