আওয়ামী লীগ দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিলো -রাষ্ট্রপতি
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আশির, ১৩৯৩ শামসী সন , ১৩ মার্চ, ২০২৬ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছেন, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে, যা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন রাষ্ট্রে পরিণত করেছিলো বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সাথে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করেন এবং গত দেড় দশকের শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হওয়া রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা জানান।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শহীদদের ত্যাগ এবং দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
রাষ্ট্রপতি তার বক্তব্যে উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই সংগ্রাম ক্রমান্বয়ে ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে রূপ নেয়। দেশের ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, শিক্ষক-সাংবাদিক এবং প্রবাসীসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।
দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং বিশ^বাজারের প্রভাব নিয়ে কথা বলেন।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার কৃষি ও অর্থনীতিতে জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)