ফেলে যাওয়া দুটি বস্তায় ছিল ৩ লাখ ইয়াবা
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল জুমুয়াবার সকাল ১০টার দিকে উপজেলার নাফ নদীর জিন্নাহখাল নামক এলাকায় চোরাকারবারীদের ফেলে যাওয়া দুটি বস্তা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গতকাল জুমুয়াবার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নাফ নদীর জিন্নাহখাল এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। ওই সংবাদে কৌঁশলগত অবস্থানে থাকে বিজিবি।
গতকাল জুমুয়াবার সকাল সাড়ে ১০টায় বিজিবি ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় চারজন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করতে দেখেন। পরে তারা কিছু বস্তা নৌকা থেকে নামাতে দেখেন। এ সময় তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা মিয়ানমারে পালিয়ে যান। পরে ওই স্থান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে বিজিবি। ফেলে যাওয়া বস্তা থেকে ৩ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।