ফের ভাঙলো প্রতিরক্ষা বাঁধ, প্রশ্নবিদ্ধ পাউবো
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৩ জুন, ২০২৪ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সিলেটের জকিগঞ্জ উপজেলায় অন্তত ২০-২৫ স্থানে সুরমা-কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধ (ডাইক) ভেঙে যায় ২০২২ সালের ভয়াবহ বন্যায়। এতে তলিয়ে যায় পুরো উপজেলা। যার প্রভাব পড়ে পুরো সিলেট জেলায়। বন্যায় নজিরবিহীন কষ্টের সাক্ষী হতে হয়েছিল উপজেলার মানুষকে।
২০২২ সালের সেই ক্ষত শুকাতে সুরমা-কুশিয়ারা ডাইকের ২২ স্থানে মেরামত কাজ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে বছর পার হতে না হতেই সেই ক্ষত স্থানে আবারও দেখা দিয়েছে ক্ষত। গত কয়েকদিনের বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় জকিগঞ্জে অন্তত ১৫টি স্থানে ডাইক ভেঙে গেছে। এতে ২৪ ঘণ্টার ব্যবধানে তলিয়ে যায় উপজেলার অর্ধশত গ্রাম।
কাজে ধীরগতি, অনিয়ম ও গাফিলতির কারণে ফের প্রশ্নবিদ্ধ পাউবো। বন্যায় ডাইক ভাঙার নেপথ্যে পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারদের চরম গাফিলতির অভিযোগ স্থানীয়দের।
পাউবো বলছে, সিলেটে অন্তত ৩৫টি স্থানে নদীর ডাইক ভেঙে গেছে। এতে অন্তত ২০ কিলোমিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২২ সালে বন্যার পর সুরমা-কুশিয়ারার ২২টি পয়েন্টে ডাইক মেরামতের কাজ শুরু করা হয়। গতবছর নদীভাঙনের কারণে আরও ১০টি পয়েন্টে মেরামতের কাজ করা হয় বলেও জানান পাউবোর এ উপসহকারী প্রকৌশলী।
সুরমার তীরে ডাইক মেরামত প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী বলেন, এই প্রকল্পের কাজ চলমান। ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদ রয়েছে। এরমধ্যে সবকটি ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)