ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের ব্যাপক প্রস্তুতি চলছে -প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ইউনূস। স্থানীয় সময় গত সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিওর সঙ্গে এক বৈঠকে সে এ কথা বলেছে।
এর আগে, স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছে ইউনূস। সফর সঙ্গী হিসেবে রয়েছে অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টাসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।
প্রধান উপদেষ্টার সফরকারী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দু’দিন আগেই তিনি নিউইয়র্কে পৌঁছেছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্বদরবারের তুলে ধরবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। তখন তিনি তার বক্তব্য তুলে ধরবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন এজেন্ডাও তুলে ধরবেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।