‘সারা দেশে বাণিজ্যিক আদালত হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক:
দেশের বাণিজ্যিক বিরোধসমূহ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির মাধ্যমে বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল ও স্বচ্ছ করে তুলতে সারা দেশে বিশেষায়িত বাণিজ্যিক আদালত হচ্ছে। প্রধান বিচারক এ সংক্রান্ত একটি প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।
তিনি জানান, প্রধান বিচারক দেশের বাণিজ্যিক বিরোধসমূহ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির মাধ্যমে বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল ও স্বচ্ছ করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছেন। এর মাধ্যমে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনায় বলা হয়েছে, ব্যবসায়ী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বণিকদের সাধারণ লেনদেন থেকে শুরু করে আমদানি-রপ্তানি কার্যক্রম, বিমান ও নৌপরিবহন, নির্মাণ ও অবকাঠামোগত প্রকল্প, ফ্র্যাঞ্চাইজি চুক্তি, বিতরণ ও লাইসেন্সিং, প্রযুক্তি উন্নয়ন, ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট, শিল্প নকশা, ডোমেইন নাম, ভৌগলিক নির্দেশক, বীমা এবং অংশীদারিত্ব চুক্তি, আর্থিক প্রতিষ্ঠান, পরিষেবা খাত এবং শেয়ারহোল্ডার বা যৌথ উদ্যোগ সম্পর্কিত বিরোধকে বিশেষায়িত বাণিজ্যিক আদালতের এখতিয়ারভুক্ত করার কথা বলা হয়েছে। এর ফলে আধুনিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত প্রায় সব ধরনের বিরোধ একটি বিশেষায়িত আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে।
প্রস্তাবে মামলা দায়েরের আগে মধ্যস্থতাকে বাধ্যতামূলক করা হয়েছে। আশা করা যায় এর ফলে মামলা দায়েরের আগেই অনেক বিরোধ আদালতের বাইরে নিষ্পত্তি হবে এবং এতে আদালতের উপর মামলার ক্রমবর্ধমান চাপ অনেকাংশে হ্রাস পাবে।
প্রস্তাবে উল্লেখ রয়েছে যে, কোনো বাণিজ্যিক মামলা বা আবেদন এর মূল্যমান ৫০ লাখ টাকা হলে তা বাণিজ্যিক আদালতে বিচার্য হবে। তবে প্রয়োজন অনুযায়ী সরকার সময়ে সময়ে এই নির্ধারিত মূল্যমান সীমা পুনঃনির্ধারণ করতে পারবে মর্মে প্রস্তাবে উল্লেখ রয়েছে। বিচার প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচার কার্যক্রম শেষ করার বিষয়ে প্রস্তাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রস্তাবে উল্লেখ রয়েছে যে চূড়ান্ত শুনানি অবশ্যই ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়া, অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে সংক্ষিপ্ত বিচারের সুযোগও প্রস্তাবে রাখা হয়েছে। আপিল নিষ্পত্তির ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আপিল আদালত ছয় মাসের মধ্যে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তিন মাসের মধ্যে আপিল নিষ্পত্তির প্রচেষ্টা গ্রহণ করবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।