ফেনীতে বছরে রেকর্ড ৫ হাজার কোটি টাকার ফসল উৎপাদন
, ১০ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রেকর্ড উৎপাদনে আশা জাগিয়েছেন ফেনীর কৃষকরা। নানা রকম উচ্চফলনশীল জাত, শিক্ষিতদের কৃষি উদ্যোক্তা হওয়ার আগ্রহ, সরকারের প্রণোদনা কর্মসূচি ও মাঠপর্যায়ে কৃষি বিভাগের তৎপরতায় বিগত তিন বছরে কৃষিতে উৎপাদন হয়েছে আশাপ্রদ। শুধু গত মৌসুমেই কৃষকরা উৎপাদন করেছেন পাঁচ হাজার কোটি টাকারও বেশি ফসল।
সরেজমিন দেখা যায়, বীজতলা থেকে চারা উত্তোলন। জমিতে ট্রাক্টরের চাষাবাদের ভটভট শব্দ। দল বেঁধে ধানের চারা রোপণ করছেন কৃষি শ্রমিকরা। ফেনীর ফসলি মাঠের পর মাঠে ফুটে আছে চলতি আমন রোপণে কৃষকদের কর্মযজ্ঞের চিত্র। এ যেন এক উৎসব।
ফেনী জেলা কৃষি বিভাগের তথ্যমতে, গত তিন বছরে জেলায় উৎপাদন বেড়েছে প্রধান ফসল আমনে ৪৫ শতাংশ, বোরোতে ১৮ শতাংশ, সরিষায় ৯০.২০ শতাংশ, ভুট্টায় ৭২ শতাংশ, বাদামে ৬৭.৮৬ শতাংশ, সূর্যমুখী ৬২.২২ শতাংশ ও সবজিতে ৩ শতাংশ।
জেলায় চলতি মৌসুমে ৩০ হাজার ৯৬৬ হেক্টর বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৩১ মেট্রিকটন (চাল)। অন্যদিকে ২০১৯-২০ মৌসুমে বোরো আবাদ হয়েছিল ২৬ হাজার ২১০ হেক্টর, উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ৪ হাজার ২৩ মেট্রিক টন। পরিসংখ্যানে দেখা যায়, বিগত ৫ বছরে আবাদ বেড়েছে ১৮ শতাংশের বেশি। চলতি মৌসুমে বিঘাপ্রতি ১৮ হাজার কৃষককে হাইব্রিড ও ৮ হাজার ৪০০ জন কৃষককে উফশী জাতে প্রণোদনা দেয়া হয়েছে।
জেলায় ২০২২-২৩ অর্থবছরে আমন আবাদ হয়েছিল ৬৬ হাজার ৭৪৮ হেক্টর। উৎপাদনের পরিমাণ ২ লাখ ৬ হাজার ২৮৮ মেট্রিক টন ধান। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরে আমন আবাদ হয়েছিল ৬৬ হাজার ৪৪৬ হেক্টর। উৎপাদন হয় ২ লাখ ৫ হাজার ৭২৬ মেট্রিক টন ধান। এতে দেখা যায়, বিগত ৫ বছরে আবাদ.৪৫ শতাংশ ও উৎপাদন বেড়েছে.২৭ শতাংশ। কৃষি বিভাগ বলছে, বোরো ও আমন মিলে ধান উৎপাদন গত চার বছরে ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)