আমাদের সংকটে-সংগ্রামে প্রেরণার উৎস কাজী নজরুল -ওবায়দুল
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের সংকটে, আমাদের সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে কাজী নজরুল ইসলাম অফুরান এক প্রেরণার উৎস এবং চিরদিন তিনি বাঙালির জীবনে বেঁচে থাকবেন।’
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘জাতীয় কবি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা-গানে চেতনার বিস্ফোরণ ঘটিয়েছেন। সাম্প্রদায়িকতা এখনও আমাদের এই স্বাধীন দেশে অগ্রগতির পথে, বিকাশের ধারায় অন্তরায় হয়ে আছে। জাতীয় কবির মৃত্যুবার্ষিকীর এই দিনে আমাদের এই অঙ্গীকার করতে হবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা সমূলে ধ্বংস করব। এই শপথ করি এবং বাংলাদেশে যারা সত্যিকারের বাঙালি তাদের কাছেও এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।