ফুলকপির ক্রেতা নেই মেহেরপুরে
, ৪রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ক্রেতা সংকটে শীতকালীন জনপ্রিয় সবজি ফুলকপি বিক্রি করতে পারছেন না মেহেরপুরের কৃষক।
গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের কৃষক আবুল হোসেন ১৩ বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন।
এর মধ্যে আগাম আট বিঘা জমির ফুলকপি তিনি বিক্রি করেছেন। সম্প্রতি তিনি বলেন, মৌসুমের শুরুতে দাম ভালোই ছিল। কিন্তু এখন ক্রেতাও পাওয়া যাচ্ছে না। বিনামূল্যে ফুলকপি নিয়ে মাঠ পরিষ্কার করার মানুষও নেই।
সাহারবাটি গ্রামেরই আরেক কৃষক কফিল উদ্দিন তিন বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন। তবে তিনি এখনো বিক্রি করতে পারেননি। কফিল উদ্দিন বলেন, গতবার বাজারে সারা বছরই ফুলকপির চাহিদা ছিল। এবার শীতের মাঝামাঝিতে এসেই চাহিদা শেষ হয়ে যাবে বুঝতে পারিনি।
চলতি বছর প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করেছেন কৃষকরা। এর বড় অংশই ফুলকপি।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যে ফসলের দাম বেশি থাকছে, পরবর্তী বছরে সেই ফসল বেশি চাষ করছেন কৃষক। এতে উৎপাদন বেড়ে যাওয়ায় চাহিদা কমে যাচ্ছে।
সমন্বিত চাষের পরামর্শ দিয়ে তিনি বলেন, পাঁচ-১০ বিঘা জমিতে একসঙ্গে এক ফসল চাষ না করে, ভিন্ন ভিন্ন ফসল চাষ করতে ক্ষতির মুখে পড়তে হবে না।
এবার ঢাকা ও চট্টগ্রাম থেকে পাইকারি ক্রেতা না আসায় দাম পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন আবুল হোসেন। তিনি বলেন, আমাদের ছোট্ট জেলায় ক্রেতা খুব বেশি নেই। প্রতি বছর ঢাকা ও চট্টগ্রাম থেকে অনেক পাইকারি ক্রেতা আসেন। এবারও মৌসুমের শুরুতে তাদের আনাগোনা ছিল। কিন্তু দাম কমে যাওয়ায় তারা আসছেন না।
প্রতি বিঘা ফুলকপি চাষে একজন কৃষককে ব্যয় করতে হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা। অনেক কৃষক ফুলকপি চাষ করে ঋণগ্রস্ত হয়েছেন বলে জানান সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান।
তিনি বলেন, আমার পরিচিত কয়েকজন কৃষক ঋণ নিয়ে ফুলকপি চাষ করেছেন। দাম না পাওয়ায় তারা ঋণ পরিশোধ করতে পারবেন না। স্থানীয় বাজারে পাঁচ টাকা পিস পাওয়া যাচ্ছে বড় বড় ফুলকপি।
মেহেরপুর শহরের বাসিন্দা মামুন বলেন, ১০ টাকায় দুই পিস ফুলকপি পাওয়া যাচ্ছে। এটা তো একজন বিক্রেতারই মুনাফা, কৃষক কী পাচ্ছেন জানি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)