ফুটপাতে ব্যবসায়ীদের লাইসেন্স দেয়া হবে -ডিএসসিসসি প্রশাসক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম
, ২৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ফুটপাতে ব্যবসায়ীদের সিটি করপোরেশন থেকে লাইসেন্স দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএস সিসি) প্রশাসক আব্দুস সালাম।
ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের সামনের গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফুটপাতে যে ব্যবসা করবে তাকেও আইন এবং শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এজন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব।
ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে জরিপ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ অলরেডি জরিপ করতেছে যে, কারা ফুটপাতে ব্যবসা করতে পারবে আর কারা পারবে না। আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এ ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই।
হকারদের নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, হকার কোথায় বসবে এটার জন্য আমরা একটা পরিষ্কার গাইডলাইন দেব।
হকারদের উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, আমরা হকারদের উচ্ছেদের প্রসঙ্গে আসতে চাই না। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন, আমরা এই ঢাকা শহরে সান্ধ্যকালীন মার্কেট করবো। আমরা মার্কেট করবো, যেটা জুমুয়া এবং শনিবার খোলা থাকবে।
ঢাকা শহরের অতিরিক্ত রিকশা প্রসঙ্গে তিনি বলেন, আজকে ট্রাফিক সিস্টেম ঠিক করতে হলে, রিকশা এবং ট্রাকসহ যানবাহনকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। রিকশা ঢাকা শহরে কতগুলো চলবে এটা ঠিক করতে হবে। সেটার জন্য রিকশার নতুন করে লাইসেন্সের ব্যাপারটা আমরা চিন্তা করছি। কারো পেটে যাতে লাথি না পড়ে সেটা আমরা দেখবো এবং আমরা সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)