অনলাইনে পরিচিত হয়ে তরুণীদের সম্ভ্রমহরণ, যুবক গ্রেপ্তার
, ২৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
অনলাইনের মাধ্যমে প্রতারণার মাধ্যমে তরুণীদের ডেকে এনে সম্ভ্রমহরণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ীতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ভুক্তভোগী অন্তত ১০ তরুণীর খোঁজ পাওয়া গেছে। তারা সবাই মিরপুর এলাকার বাসিন্দা। তবে অভিযুক্ত যুবক রাশেদুল ইসলাম রাব্বি পুলিশের কাছে এরকম ১৩টি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ব্ল্যাকমেইল ও ধর্ষণের প্রথম ঘটনাটি এখনো বের করা যায়নি। তবে তার অপরাধের একটি প্যাটার্ন খুঁজে পাওয়া গেছে।
তিনি যে নারীকে ব্ল্যাকমেইল করে, তার ফোন ছিনিয়ে নেয়, তারপর ফোনে থাকা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার শুরু করে। এরপর সেই নারীর ফেসবুকে থাকা অন্য নারী বন্ধুদের সঙ্গে সখ্য গড়ে তোলে। নারী কণ্ঠে কথা বলে তাদের বিশ^াস অর্জন করে।
একপর্যায়ে ‘উপহার’ পৌঁছানো বা পোশাক ডেলিভারির কথা বলে তাদের নির্দিষ্ট জায়গায় যেতে বলতো। ভুক্তভোগী তরুণী রওনা হলে রাব্বি জানাতো, সে (ফেসবুকে পরিচয় দেওয়া নারী/আসল পরিচয় রাব্বি) অসুস্থ, তাই তার ‘চাচাতো বা ফুপাতো ভাই’ গিয়ে তাকে নিয়ে আসবে।
এরপর রাব্বি নিজেই সেই ভাই সেজে সিএনজি বা রিকশায় করে তরুণীদের যাত্রাবাড়ীর দনিয়া কলেজ ও বর্ণমালা স্কুল এলাকার নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যেতো।
সেখানে তাকে সম্ভ্রমহরণ এবং ভিডিও ধারণ করতো রাব্বি। পরে সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিতো। সেই ফোন নিয়ে আবার একই কায়দায় ভুক্তভোগী নারীর ফেসবুক বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতো।
ভুক্তভোগী নারীদের সবার বয়সই ১৮ থেকে ২০ বছরের মধ্যে এবং সবাই মিরপুরের। ১০টি অভিযোগই গত দুই মাসের মধ্যে এসেছে বলে জানান ডিসি মল্লিক আহসান। এর আগে অন্য কোনো অঞ্চলের নারীদের সঙ্গেও রাব্বি এমনটি করেছেন কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।
রাব্বির কাছ থেকে ভুক্তভোগীদের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। রাব্বির নিজের স্ত্রীও তার ব্ল্যাকমেইলের শিকার। রাব্বির শ^শুর পুলিশের কাছে এই ব্ল্যাকমেইলের কথা স্বীকার করেছেন বলেও জানান ডিসি মল্লিক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












