ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে ইসরাইল ক্রমশ একঘরে হচ্ছে
আল ইহসান ডেস্ক:
বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যা মোট সদস্যের তিন-চতুর্থাংশেরও বেশি। তবে এখনো জাতিসংঘে পূর্ণ সদস্যপদ মেলেনি। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতাই বড় বাধা।
তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে জনমত ও রাজনৈতিক চাপ বাড়ছে। একই সঙ্গে বেশ কিছু দেশ ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বা দেওয়ার হুমকি দিচ্ছে।
বিশ্লেষণ বলছে, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর সিদ্ধান্ত আর কেবল প্রতীকী নয়Íএটি পশ্চিমাদের দীর্ঘদিনের অবস্থান থেকে মৌলিকভাবে সরে আসা। এত দিন পর্যন্ত পশ্চিমা বিশ্ব মনে করত, রাষ্ট্র স্বীকৃতি শান্তি আলোচনার শেষ ধাপে আসবে। কিন্তু এবার উল্টো পথে গিয়ে তারা স্বীকৃতিকে শান্তি প্রক্রিয়ার পূর্বশর্তে পরিণত করছে।
এতে যুক্তরাষ্ট্র কার্যত একা হয়ে পড়ছে। তার ভেটো শক্তি এখনো ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকাতে পারছে বটে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এর মূল্য দিন দিন ভারী হয়ে উঠছে।
বর্তমান কূটনৈতিক বাস্তবতায় ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি আর কেবল দীর্ঘমেয়াদি লক্ষ্য নয়, বরং আন্তর্জাতিক জরুরি অগ্রাধিকার হয়ে উঠেছে। বিশ্বজুড়ে ৭৫ শতাংশের বেশি দেশ যখন স্বীকৃতি দিয়েছে, তখন যুক্তরাষ্ট্রের ভেটো একসময় অ-টেকসই হয়ে পড়বে।
আরও পড়ুন
সব ›
গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে জেলে যাচ্ছে সেনারা
হামাসের বীরত্ব:
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ
ইউরোপের জন্মহারে রেকর্ড পতন, ঝুঁকি বাড়াচ্ছে শ্রম ঘাটতির
আল ইহসান ডেস্ক: সরকারি তথ্য অনুযায়ী, ইউরোপে জন্ম নেয়া শিশুর সংখ্যা ৫.৪ শতাংশ কমে ৩.৬৭ মিলিয়নে দাঁড়িয়েছে। যা কয়…
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড
হামাসের বীরত্ব:
রোহিঙ্গাসহ বিভিন্ন দেশে গণহত্যায় যেভাবে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল
আল ইহসান ডেস্ক: জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গত ১৯ নভেম্বর এক রায়ে প্রথম…
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা
গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই
আল ইহসান ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে তাঁবুতে বসবাস করা লাখো মানুষের জীবন দুর্বিষহ হয়…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।