বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

কাশবনে বদলাচ্ছে মানুষের জীবন

আন নাফে’ প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, সকাল ১০:৫৯ আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬, সকাল ১১:১৫
কাশবনে বদলাচ্ছে মানুষের জীবন

কুড়িগ্রাম সংবাদদাতা:

নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে একসময় যে চরাঞ্চল ছিল মানুষের দুর্ভোগের প্রতীক, সেই পতিত বালুময় জমিই এখন হয়ে উঠেছে আয়ের উৎস। কোনো বীজ, সার কিংবা সেচ ছাড়াই প্রাকৃতিকভাবে জন্মানো কাশ বিক্রি করে কৃষকরা আয় করছেন হাজার থেকে লাখ টাকা। কাশ কাটা, আঁটি বাঁধা, পরিবহন ও বাজারজাতকরণ ঘিরে কাজ পাচ্ছে হাজারো শ্রমজীবী মানুষ।

কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার চরাঞ্চল থেকে এসব কাশ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ব্যবসায়ীদের দাবি, কুড়িগ্রাম ও লালমনিরহাটে কাশের বাজার প্রায় ৩০০ কোটি টাকার। তবে পরিকল্পিত উদ্যোগের অভাবে সম্ভাবনাময় এ বাণিজ্য এখনও শিল্পে রূপ নেয়নি। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার; লালমনিরহাটের ধরলা ও তিস্তা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীর চরাঞ্চলে বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রাকৃতিকভাবে জন্মেছে কাশগাছ। বন্যার পানি নেমে যাওয়ার পর জেগে ওঠা বালুময় জমিতে এসব গাছ জন্মে। নভেম্বরের দিকে কাশ সংগ্রহ করে বিক্রি করেন কৃষকরা। যে জমিতে প্রচলিত ফসল চাষ করা কঠিন, সেই জমিই এখন বাড়তি আয়ের সুযোগ তৈরি করছে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দের বাসিন্দা সিকান্দার আলী বলেন, আগে কাশ মূলত গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হতো। এখন পানের বরজ তৈরিসহ বিভিন্ন কাজে এর চাহিদা বেড়েছে। প্রতি হাজার আঁটি কাশ ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তার হিসাবে, এক বিঘা জমিতে এক থেকে দুই হাজার আঁটি পাওয়া যায়। সে হিসাবে বিঘাপ্রতি ৭ থেকে ১৬ হাজার টাকার কাশ বিক্রি সম্ভব। চর ভগপতীপুরের বাসিন্দা আজিজুর রহমান বলেন, গত বছর নদীভাঙনে তার ভিটেমাটি বিলীন হয়ে যায়। এ বছর সেখানে নতুন চর জেগে প্রায় পাঁচ বিঘাজুড়ে কাশবন হয়েছে। কোনো উৎপাদন খরচ ছাড়াই কাশ বিক্রি করে এবার ৫০ থেকে ৬০ হাজার টাকা আয়ের আশা করছেন তিনি।

চিলমারীর চরকরাই বরিশালের কৃষক আফতাব উদ্দিন তিন একর জমি থেকে ১৯ হাজার আঁটি কাশ সংগ্রহ করে বিক্রি করেছেন ২ লাখ ৮৬ হাজার টাকায়। কাশ কাটা ও পরিবহনে তার খরচ হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। অন্যদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর চরের বাসিন্দা মোবারক আলী বলেন, তিস্তার ভাঙনে বিলীন হওয়া পাঁচ বিঘা জমিতে জন্মানো কাশ বিক্রি করে গত বছর প্রায় দুই লাখ টাকা পেয়েছেন। এবারও এক থেকে দুই লাখ টাকা বিক্রির আশা করছেন।

কাশের বাণিজ্য ঘিরে চরাঞ্চলে তৈরি হয়েছে মৌসুমি কর্মসংস্থান। কাশ কাটা, আঁটি বাঁধা ও পরিবহনের কাজে যুক্ত শ্রমিক রফিকুল, চান মিয়া ও ফরিদ জানান, আগে কাজের সন্ধানে তাদের দক্ষিণাঞ্চলে যেতে হতো। এখন নিজ এলাকায় কাশের মৌসুমে দৈনিক ৪০০ থেকে ৬০০ টাকা মজুরিতে কাজ পাচ্ছেন। স্থানীয়দের হিসাবে, এ বাণিজ্য ঘিরে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হয়।

শুকনো কাশ দিয়ে পানের বরজের ছাউনি, ঘরের বেড়া ও চালা তৈরি করা হয়। এ ছাড়া গো-খাদ্য ও ফুলঝাড়– তৈরিতেও এর ব্যবহার রয়েছে। রাজশাহী, বরিশাল, কুমিল্লা, কুষ্টিয়া, বরগুনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোরসহ বিভিন্ন অঞ্চলের পান চাষি ও পাইকাররা উত্তরাঞ্চলের চর থেকে কাশ কিনে নিয়ে যান।

কুড়িগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ ও উদ্ভিদবিদ মীর্জা নাসির উদ্দিন বলেন, কাশের ঔষধি ও ভেষজ গুণ রয়েছে। এটি জ্বালানি ও ছাউনি তৈরিতেও ব্যবহৃত হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ঘিরে ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত? বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত? এইমাত্র অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি ৪ মিনিট আগে গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে ১০১ জনের লেনদেন নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আ… ৬ মিনিট আগে ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচা… ৬ মিনিট আগে দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ -এইচআরএসএস নিজস্ব প্রতিবেদক: দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের প্র… ৭ মিনিট আগে আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র -টিআইবি আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র -টিআইবি ৭ মিনিট আগে হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে … ৯ মিনিট আগে গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে -রাশেদ গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে -রাশেদ ৯ মিনিট আগে আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ ১২ মিনিট আগে ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন ১৩ মিনিট আগে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ১৩ মিনিট আগে ৭ জেলায় নতুন পুলিশ সুপার ৭ জেলায় নতুন পুলিশ সুপার ১৫ মিনিট আগে