ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে পর্তুগাল
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার ঘোষণায় এবার যোগ দিয়েছে পর্তুগালও।
গত জুমুয়াবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনি রাষ্ট্রের মর্যাদা সংক্রান্ত উচ্চপর্যায়ের সম্মেলনের একদিন আগে এই স্বীকৃতি দেয়া হবে।
মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে যে পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আগামী সপ্তাহের উচ্চস্তরের সম্মেলনের আগে, (আজ রোববার ২১ সেপ্টেম্বর) স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। ’
পর্তুগালের সংবাদমাধ্যম কোরেইও দা মানহা’র মতে, দেশটির মধ্য-ডানপন্থী প্রধানমন্ত্রী লুইস সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে প্রেসিডেন্টে ও সংসদের সাথে আলোচনা করেছে।
সংবাদমাধ্যমটি আরো জানায়, এর মধ্য দিয়ে পশ্চিম ইউরোপীয় দেশটির সংসদে প্রায় ১৫ বছরের বিতর্কের সমাপ্তি ঘটালো। ২০১১ সালে দেশটির রাজনৈতিক দল ‘লেফট ব্লক’ প্রথম এই প্রস্তাব উত্থাপন করেছিলো।
পর্তুগিজ সরকার গত জুলাই মাসে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ইচ্ছা প্রকাশ করে। ওই সময় দেশটি যুদ্ধের উদ্বেগজনক অগ্রগতি, মানবিক বিপর্যয় ও ফিলিস্তিনি ভূখ- দখলে দখলদার ইসরায়েলের বারবার হুমকির কথা উল্লেখ করে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)