পরগাছা ইসরায়েলের সুপ্রিম কোর্ট:
ফিলিস্তিনি বন্দিদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইহুদীবাদী ইসরায়েল সরকার ফিলিস্তিনি বন্দিদের ন্যূনতম খাদ্য সরবরাহ থেকেও বঞ্চিত রাখছে বলে জানিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। গত রোববার এক ঐতিহাসিক রায়ে এ কথা জানায় পরগাছার সর্বোচ্চ আদালত।
আদালত নির্দেশ দিয়েছে, বন্দিদের জন্য উন্নত মানের খাবারসহ নিয়মিত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। ইসরায়েল-হামাস যুদ্ধের প্রায় ২ বছরে এই প্রথম ইহুদীবাদী ইসরায়েলের আদালত তার সরকারের পদক্ষেপের বিরুদ্ধে রায় দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল। এরপর থেকে ফিলিস্তিনিদের গণহারে আটক করেছে তারা। গাজা ও পশ্চিম তীর থেকে আটক হওয়া অনেককে মাসের পর মাস শিবির ও কারাগারে রাখার পর অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েলি কারাগারগুলোতে অতিরিক্ত ভিড়, অল্প খাবার, চিকিৎসার অভাবসহ রোগের প্রাদুর্ভাব রয়েছে।
তিন সদস্যের বেঞ্চ সর্বসম্মত রায়ে বলেছে, সরকারকে আইন অনুযায়ী প্রতিদিন তিনবেলা খাবার সরবরাহ করতেই হবে, যাতে বন্দিদের ‘মৌলিক বেঁচে থাকার শর্ত’ নিশ্চিত হয়।
দুই-এক ভোটে আদালত আরও স্বীকার করেছে, সরকারের ইচ্ছাকৃত খাদ্যসংকোচন নীতি বন্দিদের মধ্যে অপুষ্টি ও অনাহার সৃষ্টি করেছে।
রায়ে বলা হয়, এখানে আরামদায়ক জীবন বা বিলাসিতার কথা নয়, বরং আইনে নির্ধারিত ন্যূনতম বেঁচে থাকার শর্ত পূরণের কথা বলা হচ্ছে। আমাদের সবচেয়ে খারাপ শত্রুর পথ অনুসরণ করা উচিত নয়। সূত্র: বিবিসি, আল-জাজিরা, এপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অভিযান আমাদের প্রতিরোধের অঙ্গীকার দুর্বল করতে পারবে না -হামাস
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবের সাথে কূটনীতি ফলপ্রসূ নয়; সামরিক জবাব জরুরি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে নয়, জানালো তুরস্ক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইয়েমেনের হামলা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লন্ডভণ্ড জাপানের ওকিনাওয়া, চীন-তাইওয়ানে সতর্কতা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট-ক্রু নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কানাডায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরব আমিরাতে বিশেষ ব্যবস্থাপনায় ৩ দিনের সরকারি ছুটি
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরব আমিরাতে বিশেষ ব্যবস্থাপনায় ৩ দিনের সরকারি ছুটি
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানের নিজস্ব প্রযুক্তি আমদানিকৃত সামরিক ব্যবস্থার চেয়ে উন্নত’
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিরাপত্তার নতুন সমীকরণ
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)