ফিলিস্তিনিরাই শাসন করবে ফিলিস্তিন: চীন
জাতিসংঘের ভাষণে তিনি উল্লেখ করেন, বৈশ্বিক যেকোনো বিরোধ বা মতপার্থক্য কেবল সংলাপ ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। নিরাপত্তা পরিষদের সুস্পষ্ট অনুমোদন ব্যতিরেকে এবং জাতিসংঘের নিয়মাবলী তোয়াক্কা না করে চালানো একতরফা সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেন তিনি।
বিশ্বশান্তি ও নিরাপত্তায় ভূমিকা রাখতে বিশ্বের বৃহৎ শক্তিগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে চীনের ভাইস প্রেসিডেন্ট বলেন, উপসাগরীয় অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়কে পূর্ণ শ্রদ্ধা দেখাতে হবে। যুদ্ধ বা সংঘাতের কারণে যাতে বিশ্ব বাণিজ্য, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল এবং বাণিজ্য পথ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
দীর্ঘদিনের ফিলিস্তিন সংকট প্রসঙ্গে চীনা প্রতিনিধি স্পষ্ট জানান, ফিলিস্তিন শাসন করবে ফিলিস্তিনিরা— এই নীতির ভিত্তিতেই পশ্চিম তীরের সঠিক শাসন পরিচালনা ও যুদ্ধোত্তর গাজার পুনর্নির্মাণ হতে হবে। একই সঙ্গে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে অনতিবিলম্বে ‘দ্বি-রাষ্ট্র নীতি’ কার্যকর করার তাগিদ দেন তিনি।
ইউক্রেন ও কিউবা ইস্যুতেও বক্তব্য দেন চীনের এই শীর্ষ প্রতিনিধি। ইউক্রেন সংকট নিরসনে চীন তার নিজস্ব উপায়ে গঠনমূলক ভূমিকা রেখে চলেছে বলে জানান তিনি। অন্যদিকে, কিউবার ওপর থেকে অবিলম্বে অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে তুলে নেয়ার দাবি জানান হান ঝেং।
প্রযুক্তির বৈশ্বিক বিকাশ প্রসঙ্গে হান ঝেং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির বিস্তারকে মানবকেন্দ্রিক করতে হবে। তথ্যপ্রযুক্তির সুবিধা যেন নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বব্যাপী সবার সুফল নিশ্চিত করতে পারে, সে বিষয়ে চীন জোর দিচ্ছে। সূত্র- আনাদোলু এজেন্সি
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।